কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

পানি দিয়েই যেভাবে জ্বালাতে পারবেন বাতি

কার্বাইড ল্যাম্প। ছবি : সংগৃহীত
কার্বাইড ল্যাম্প। ছবি : সংগৃহীত

প্রযুক্তির এক অনন্য আবিষ্কার বাতি। যুগ যুগ ধরে এই বাতির আধুনিকায়ন এবং উন্নতির পেছনে রয়েছে অনেক ইতিহাস। আধুনিক যুগের বাতি আর মধ্য যুগের বাতির মধ্যে রয়েছে বিশাল ফারাক। কয়েক বছর আগেও দেখা মিলত এক ধরনের বাতি যা দেখলে মনে হবে এর পেছনে তেল-বিদ্যুতের ব্যবহার করা হয়েছে। কিন্তু আসলে এটি জ্বালানো হয় পাথরের মতো পদার্থ এবং পানি দিয়ে। এ ধরনের বাতিকে মূলত বলা হয় কার্বাইড ল্যাম্প।

এ ধরনের বাতির জ্বালানি হিসেবে ব্যবহৃত পাথরগুলো সাধারণত ক্যালসিয়াম কার্বাইডের টুকরো এবং ব্যবহার করা হয় বিশুদ্ধ পানি। কার্বাইড বাতি সর্বপ্রথম আবিষ্কার করা হয় ১৮ শতকের মাঝামাঝিতে। এই ধরনের বাতিগুলো ব্যবহৃত হতো গাড়ির হেডলাইট, স্টিমার ও সাইকেলের কাজে ব্যবহার করার জন্য। তবে সবচেয়ে বেশি ব্যবহার করতে দেখা যেত মাটির গভীরে কাজ করার জন্য।

পাথর আর পানিতে চলা এ ধরনের বাতিগুলো কাজ করত সহজ কিন্তু বেশ জটিল প্রক্রিয়ার মাধ্যমে। কার্বাইড বাতি মূলত খুব সাধারণ একটি ডিভাইস। এর শরীরে থাকা ছোট সিলিন্ডারের দুটি আলাদা প্রকোষ্ঠ রয়েছে। এর একটিতে পানি এবং অপরটিতে ক্যালসিয়াম কার্বাইডের টুকরো রাখা হয়।

পানি ক্যালসিয়াম কার্বাইডের সংস্পর্শে এলে অ্যাসিটিলিন গ্যাসের সৃষ্টি হয় এবং এর ফলে বাতিটি সফলভাবে জ্বলে ওঠে। বাতিটির মাথার দিকে সিসার তৈরি অবতল প্লেটে থাকা একটি ছোট চাকা ঘুরিয়ে দিলেই অ্যাসিটিলিন গ্যাস জ্বলে ওঠে এবং আগুনের সৃষ্টি হয়।

আলোচিত এই কার্বাইড বাতির ইতিহাস বেশ পুরোনো। সর্বপ্রথম ১৮৯২ সালে টমাস উইলসোন চুন ও কোকের মিশ্রণে ক্যালসিয়াম কার্বাইড আবিষ্কার করেন। এই সময় কার্বাইড আবিষ্কার ছিল রীতিমতো রসায়ন শিল্পবিপ্লবের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। সে সময় যুক্তরাষ্ট্রে ব্যাপকভাবে ব্যবহৃত হতো এই বাতিগুলো। তৎকালীন সময়ের বাতিগুলোর দাম ছিল ১২০ থেকে ২৪০ টাকায়, যা বর্তমানে দাঁড়ায় প্রায় ৩ হাজার থেকে ৩৫০০ টাকা পর্যন্ত।

কার্বাইড বাতির খ্যাতি পাওয়ার পেছনে মূল কারণ ছিল এর উজ্জ্বল আলো। দীর্ঘদিন ব্যবহার করার সুবিধাসহ সহজেই এর রক্ষণাবেক্ষণ করা যেত। তবে বর্তমান এই আধুনিক প্রযুক্তির যুগে বৈদ্যুতিক বাতির ব্যবহারের ফলে প্রায় বিলুপ্ত হওয়ার পথে এই কার্বাইড বাতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১০

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১১

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১২

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৩

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৪

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৫

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৬

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৭

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৮

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৯

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

২০
X