কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ১০:২৪ এএম
অনলাইন সংস্করণ

বেন গুরিয়ন বিমানবন্দর ফের সচল

বেন গুরিয়ন বিমানবন্দর ফের সচল

ইরানের সাথে সংঘাতের কারণে বন্ধ হয়ে যায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ বেন গুরিয়ন বিমানবন্দর। একের পর এক মিসাইল হামলা সত্ত্বেও বিমানবন্দরটির তেমন ক্ষতি করতে পারেনি ইরান। বুধবার (১৮ জুন) জানা গেল বিমানবন্দরটি ফের সচল করা হয়েছে।

দ্য টাইমস অব ইসরায়েল জানায়, ইরানের হামলায় আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হওয়ার পর প্রথম ফ্লাইটটি তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করেছে। এ ফ্লাইটে বিদেশে আটকে পড়া একদল ইসরায়েলি নাগরিকদের ফিরিয়ে আনা হয়েছে। ফ্লাইটটি সাইপ্রাসের লারনাকা থেকে ইসরায়েলিদের ফিরিয়ে এনেছে।

ইসরায়েল ও ইরানের মধ্যে বিমান আকাশ কারণে হাজার হাজার ইসরায়েলি বিদেশে আটকে পড়েন। প্রত্যাবর্তন ফ্লাইটে অংশগ্রহণকারী ইসরায়েলি কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এল আল, আরকিয়া, ইসরায়ার এবং এয়ার হাইফা।

এদিকে ইসরায়েলে হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ ২০ মিনিটের মধ্যে কমপক্ষে ৩০টি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। জর্ডানের সংবাদমাধ্যম রয়া নিউজ এ তথ্য জানায়।

মধ্যরাতের পরপরই মধ্য ইসরায়েলে পরপর দুই দফায় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এরপরই ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র বৃষ্টি শুরু হয়। ইসরায়েল ও ইরানের সূত্রের বরাতে বলা হয়, ২০ মিনিটের মধ্যে ৩০টি ইরানি ক্ষেপণাস্ত্র বিভিন্ন এলাকায় আঘাত হানার খবর পাওয়া গেছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ‘যুদ্ধ শুরু’র ঘোষণা এবং ইসরায়েলিদের প্রতি ‘কোনো দয়া না দেখানোর’ আহ্বান জানানোর পরপরই ইসরায়েলে দুই দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। মঙ্গলবার (১৭ জুন) মধ্যরাতে এবং বুধবার (১৮ জুন) ভোরে সেসব হামলায় ইসরায়েলে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যায়।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১০

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১১

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১২

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৩

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৪

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৫

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

১৬

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৭

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১৮

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১৯

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

২০
X