কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ১০:৪২ এএম
আপডেট : ১৮ জুন ২০২৫, ১০:৪৮ এএম
অনলাইন সংস্করণ

ইরানজুড়ে ইসরায়েলি হামলায় শত শত নিহত

আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি : সংগৃহীত
আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি : সংগৃহীত

ইসরায়েলি হামলায় ইরানজুড়ে কমপক্ষে ৫৮৫ জন নিহত এবং ১,৩২৬ জন আহত হয়েছেন। একটি মানবাধিকার গোষ্ঠী এ তথ্য জানিয়েছে।

ওয়াশিংটন-ভিত্তিক গোষ্ঠী হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস জানিয়েছে, তারা নিহতদের মধ্যে ২৩৯ জনকে বেসামরিক নাগরিক এবং ১২৬ জনকে নিরাপত্তা কর্মী হিসেবে শনাক্ত করেছে। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

এই গোষ্ঠীটি ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যু নিয়ে প্রতিবাদের সময় বিস্তারিত হতাহতের তথ্য প্রদান করেছিল। ইসলামিক রিপাবলিকের স্থানীয় প্রতিবেদনগুলোকে গোষ্ঠীটির গড়ে তোলা সোর্সের নেটওয়ার্কের সাথে ক্রসচেক করে তথ্য প্রচার করে তারা।

ইসরায়েলের সঙ্গে সংঘাতে ইরান নিয়মিত মৃত্যুর সংখ্যা প্রকাশ করেনি। অতীতেও হতাহতের সংখ্যা কমিয়ে দেখিয়েছে বলে দেশটির বিরুদ্ধে অভিযোগ। ইরানের সর্বশেষ আপডেট সোমবার প্রকাশিত হয়। সেখানে মৃত্যুর সংখ্যা ২২৪ জন এবং আহতের সংখ্যা ১,২৭৭ জন বলে উল্লেখ করা হয়েছে।

ইসরায়েলে হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ ২০ মিনিটের মধ্যে কমপক্ষে ৩০টি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। জর্ডানের সংবাদমাধ্যম রয়া নিউজ এ তথ্য জানায়।

অপরদিকে যুদ্ধের ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনিকে হত্যার হুমকি দেওয়ার পর প্রথম বিবৃতিতেই এ বড় ঘোষণা এলো।

আলী খামেনি এক্স-এ লিখেছেন, ‘মহান হায়দারের নামে যুদ্ধ শুরু হচ্ছে।’ ইসলামি খেলাফতের চতুর্থ খলিফা হজরত আলীর (রা.) উপনাম হায়দার।

তিনি আরও লিখেন, আমাদের অবশ্যই সন্ত্রাসী শাসনের বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। আমরা কোনো দয়া দেখাব না।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X