কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩০ পিএম
অনলাইন সংস্করণ

আইফোন দিতে দেরি হওয়ার দোকানিকে মারধর

দোকানিকে মারধর করছেন ক্রেতা। ছবি : এনডিটিভি
দোকানিকে মারধর করছেন ক্রেতা। ছবি : এনডিটিভি

আইফোনের জন্য যেন উন্মাদনার শেষ নেই। এজন্য কেউ ১৭ ঘণ্টার দীর্ঘ লাইনে অপেক্ষা করেছেন আবার কোথাও ভিড় সামলানোর জন্য নিয়োগ দেওয়া হয়েছে আলাদা লোকবল। তবে এরমধ্যে আরেক বিচিত্র ঘটনা ঘটেছে। আইফোন দিতে দেরি হওয়ায় মারধরের শিকার হয়েছেন দোকানি। ঘটনাটি ঘটেছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে। খবর এনডিটিভির।

গত ১২ সেপ্টেম্বরে উদ্বোধন করা হয়েছে আইফোন-১৫ সিরিজ। কিন্তু এটি বাজারে এসেছে শুক্রবার থেকে। ফলে এটিকে পেতে উন্মাদ হয়ে গেছেন ভক্তরা। এমন কাঙ্ক্ষিত বস্তু পেতে বিলম্ব হওয়ায় যে কোনো কাণ্ড ঘটিয়ে ফেলছেন তারা। এরমধ্যে দিল্লিতে আইফোন দিতে দেরির কথা জানিয়েছেন দোকানি। আর তাতেই মাথা গরম হয়ে যায় দুই ভক্তের। তারা আইন হাতে নিয়ে দোকানের কর্মচারীকে মারধর করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে মারামারির এ ভিডিও। এতে দেখা গেছে, দিল্লির উত্তরাঞ্চলে কমলা নগর মার্কেটে দুই গ্রাহক দোকানের দুই কর্মচারীকে মারধর করছেন। পরে পুলিশ ভিডিও দেখে তাদের শনাক্ত করে আটক করেছে।

পুলিশ জানিয়েছে, দিল্লির ওই দোকানটিতে আইফোন প্রথম দিনেই সরবরাহের কথা ছিল। তবে দোকানিরা ওই দুই গ্রাহককে আইফোন সরবরাহে দেরি হবে বলে জানান। এতে তারা খেপে যান।

সংবাদমাধ্যম জানিয়েছে, ওই দুই গ্রাহক এতটাই খেপে যান যে দোকানের ১০ জন কর্মচারী মিলেও তাদের আটকাতে পারেননি। তারা দোকানের কর্মচারীর ওপর হামলা করে কিল ঘুসি মারতে থাকেন। এসময় তাদের হামলায় দোকানের কর্মীদের টি-শার্টও ছিঁড়ে যায়।

ভারতের প্রথম অ্যাপল স্টোর মুম্বাইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সেও (বিকেসি) শুক্রবার আইফোনের নতুন সিরিজটি হাতে পেতে বিভিন্ন স্থানে ক্রেতাদের আসার খবর পাওয়া গেছে। প্রথম দিনেই এটি হাতে পেতে আহমেদাবাদ এবং বেঙ্গালুরুর মতো স্থান থেকেও অনেক লোকজন মুম্বাইয়ে গেছেন বলে জানিয়েছে এনডিটিভি।

দেশটির বার্তা সংস্থা এএনআইকে একজন আইফোন ক্রেতা বলেছেন, বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে আমি এখানে রয়েছি। ভারতের প্রথম অ্যাপল স্টোরে প্রথম আইফোন পাওয়ার জন্য আমি ১৭ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ছিলাম। আমি আহমেদাবাদ থেকে এখানে আইফোন প্রথমেই পাওয়ার জন্য এসেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১০

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১১

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১২

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৩

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৪

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৫

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

১৬

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১৭

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১৮

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১৯

‘অগ্রযাত্রা প্রতিদিন’ ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম গ্রেপ্তার

২০
X