কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০৬:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ট্রেনের ছাদ বাঁকা কেন হয়? আসল রহস্য জেনে নিন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ট্রেনযাত্রা মানেই এক বিশেষ আনন্দ; দীর্ঘ পথের ক্লান্তি ভুলিয়ে দেয় দুলে দুলে চলা এই যানের তাল। ভাড়ায় সাশ্রয়ী, নিরাপদ ও স্মৃতিময় এই যাত্রার সঙ্গী ট্রেনের দিকে তাকালে এক অদ্ভুত বিষয় চোখে পড়ে— প্রায় সব ট্রেনের ছাদই সোজা নয়, বরং গোলাকৃতি বা বাঁকা। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, ট্রেনের ছাদ এমনভাবে তৈরি করা হয় কেন? কেবল নকশার সৌন্দর্যের জন্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বৈজ্ঞানিক কারণ? চলুন জেনে নিই এই নকশার পেছনে লুকিয়ে থাকা প্রকৌশল ও বাস্তবিক কারণগুলো।

১. বৃষ্টি ও বরফের পানি নিষ্কাশনের সুবিধা

ভাবুন তো, যদি ট্রেনের ছাদ একদম সমান হতো, তবে প্রবল বর্ষণ বা তুষারপাতের সময় ছাদের উপর পানি জমে ছোট্ট এক ‘সুইমিং পুল’-এর মতো অবস্থা তৈরি হতো! এতে ট্রেনের ভারসাম্য নষ্ট হতে পারত, এমনকি মরিচা পড়ার আশঙ্কাও বাড়ত। তাই ছাদে এই সামান্য বাঁক দেওয়া হয়, যাতে পানি বা বরফ সহজে গড়িয়ে পড়ে এবং ট্রেনের গায়ে জমতে না পারে।

২. বাতাসের প্রতিরোধ কমাতে সহায়ক

চলন্ত গাড়ির জানালা দিয়ে হাত বের করলে যেমন বাতাসের চাপ অনুভব করা যায়, ঠিক তেমনি দ্রুতগামী ট্রেনের ওপরও প্রচণ্ড বায়ুপ্রবাহ কাজ করে। বাঁকা ছাদ ট্রেনের ওপর বাতাসের ধাক্কা কমিয়ে দেয়, ফলে চলাচল হয় মসৃণ ও জ্বালানি সাশ্রয়ী।

৩. গঠনগতভাবে আরও শক্তিশালী করে

স্থাপত্য ও প্রকৌশলবিদদের মতে, বাঁকা বা গম্বুজাকৃতি কাঠামো সমান (ফ্ল্যাট) কাঠামোর তুলনায় অনেক বেশি দৃঢ়। এই আকৃতি বাতাসের চাপ সমানভাবে ভাগ করে নেয়, ফলে ট্রেন তীব্র বাতাস বা বিদ্যুতের খুঁটির কাছ দিয়ে যাওয়ার সময় অতিরিক্ত কম্পন বা চাপের শিকার হয় না।

৪. ভেতরে বাড়তি জায়গার অনুভূতি দেয়

বাঁকা বা গম্বুজাকৃতি ছাদ ট্রেনের ভেতরের জায়গাটিকে দেখতেও প্রশস্ত এবং আরামদায়ক করে তোলে। এতে ট্রেনের প্রস্থ না বাড়িয়েও যাত্রীদের জন্য মাথার ওপরে বাড়তি জায়গা পাওয়া যায়, যা দীর্ঘ ভ্রমণে স্বাচ্ছন্দ্য বাড়ায়।

৫. তাপমাত্রা ভারসাম্য রাখতেও ভূমিকা রাখে

প্রকৌশলীদের মতে, বাঁকা ছাদের এই নকশা ট্রেনের ভেতরে তাপমাত্রা নিয়ন্ত্রণেও সাহায্য করে। গরমের সময় তাপ ছড়িয়ে যেতে এবং ঠান্ডা রাতে তাপ ধরে রাখতে এ ধরনের ছাদ কার্যকর ভূমিকা রাখে। অর্থাৎ, ট্রেনের ছাদ শুধু সৌন্দর্যের জন্য বাঁকা নয়, এর প্রতিটি বাঁকেই রয়েছে প্রকৌশল, কার্যকারিতা ও যাত্রী-স্বাচ্ছন্দ্যের নিখুঁত সমন্বয়।

সূত্র : জিও নিউজ উর্দু

কালবেলা/এমএসকেএম/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১০

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১১

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১২

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৩

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৪

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৭

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৮

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

২০
X