কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩, ০৭:৪০ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ০৮:২৭ পিএম
অনলাইন সংস্করণ

আগামী দশকেই মানুষকে ছাড়িয়ে যাবে এআই

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা কি মানুষকে ছাড়িয়ে যাবে? বর্তমান প্রযুক্তি জগতে এ প্রশ্ন সবচেয়ে আলোচিত ও চর্চিত। অন্তত একজন প্রযুক্তি বিশেষজ্ঞ মনে করেন, এই দিন আর বেশি দূরে নয়- যখন বিশ্বের সব কিছুর নিয়ন্ত্রণ মানুষের হাত থেকে নিয়ে নেবে এআই।

মানুষের হাত থেকে সব কিছুর নিয়ন্ত্রণ এআইয়ের হাত চলে যাওয়ার বিষয়টিকে ‘সিঙ্গুলারিটি’ নাম দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। সিঙ্গুলারিটি মানে হলো প্রযুক্তিগত অগ্রগতির এমন একটি অবস্থান- যেখানে এআই মানুষের বুদ্ধিমত্তার সমান বা ছাড়িয়ে যাবে। এটি যদি ঘটেই তাহলে তা মানব সভ্যতায় বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবে।

বেন গোয়ের্টজেল প্রযুক্তি প্রতিষ্ঠান সিঙ্গুলারিটি নেটের সিইও। তিনি টেম্পল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি নিয়ে হিউম্যানিটি প্লাস ও আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স সোসাইটির উচ্চপর্যায়ে কাজ করছেন। তিনি সংবাদমাধ্যম ডিক্রিপ্টকে বলেছেন, সিঙ্গুলারিটির পর্যায়ে যেতে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স (এজিআই) আর মাত্র আট বছর দূরে রয়েছে। তার মানে হলো ২০৩১ সাল নাগাদ এই এআই প্রযুক্তি মানুষকে ছাড়িয়ে যাবে।

সংবাদমাধ্যম পপুলার মেকানিক জানিয়েছে, একজন পাঠক হিসেবে আপনি বেন গোয়ের্টজেলের ভবিষ্যৎ বাণী বিশ্বাস করতেও পারেন কিংবা না-ও করতে পারেন। তবে অদূর ভবিষ্যতে এআইয়ের অগ্রযাত্রা থেমে যাবে এমন কেনো লক্ষণ আপাতত নেই। মেটা, ওপেনএআই ও ইলন মাস্কের এক্সএআই অনবরত এই খাতে জোর দিয়ে যাচ্ছে।

বেন গোয়ের্টজেল বলেন, এসব সিস্টেমের কারণে এজিআই (এআইর একটি ভার্সন যা মানুষের মতোই কাজ করতে পারে) নিয়ে আগ্রহ অনেক বেড়েছে। তাই এই খাত সংশ্লিষ্টরা সম্পদ, অর্থ, জনবল সবই পাবে। এই খাতে অনেক স্মার্ট তরুণ কাজ করছে এবং আরও মানুষ কাজ করতে চায়।

পঞ্চাশের দশকে এআইয়ের যাত্রা। শুরুতে মার্কিন সামরিক বাহিনী এই প্রযুক্তি নিয়ে কাজ করলেও বর্তমানে এর ক্ষেত্র অনেক বিস্তৃত হয়েছে। এরপরও সিঙ্গুলারিটি পর্যায়ে যেতে পারেনি এআই। এ জন্য আরও বড় ধরনের পরিবর্তনের প্রয়োজন হবে বলেই মনে করছেন অধিকাংশ বিশেষজ্ঞ।

বর্তমানে এআই শুধু নির্দিষ্ট কোনো কাজই করে। এ থেকে বেরিয়ে আসতে কাজ করছে এজিআই। এজিআইর পরের ধাপটিই সিঙ্গুলারিটি হবে বলে মনে করছেন প্রযুক্তিবিদরা। আসলেই এআই মানুষকে ছাড়িয়ে যাবে কি না, তা নিশ্চিত করে বলা যাবে না। এটা কেবল সময়ই বলে দেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X