কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ০১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বে প্রথমবার এআই রোবটের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর অনেক প্রযুক্তির বিকাশ ঘটছে। রোবোটিকসের দুনিয়াতেও এআই ভিন্ন চমক তৈরি করছে।

সম্প্রতি চীনের বেইজিংয়ে প্রথমবারের মতো এআইনির্ভর রোবটের একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সেই ম্যাচের ফুটবল মাঠ ছাড়া বাকি সবই ছিল কৃত্রিম উপাদানে তৈরি। কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিতে সক্ষম বুস্টার রোবোটিকসের তৈরি একাধিক হিউম্যানয়েড রোবট মাঠে নেমেছিল ফুটবল খেলতে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমসের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

সংবাদমাধ্যমটি বলছে, এর আগে প্রতিযোগিতা সীমাবদ্ধ ছিল ৩টি রোবট বনাম ৩টি রোবটের মধ্যকার ম্যাচে। এবার নতুন ফরম্যাটে প্রতিটি দলে ছিল দুই ফরোয়ার্ড, দুই ডিফেন্ডার ও একজন গোলরক্ষক। খেলার শুরুতে রোবটরা নিজ নিজ অবস্থান নেয় এবং এরপর সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে ট্যাকল, পাস ও শট দিতে থাকে- কোনও ধরনের মানব নিয়ন্ত্রণ ছাড়াই।

ম্যাচ চলাকালে সংঘর্ষে কিছু রোবট পড়ে গেলেও দ্রুত উঠে তারা আবার খেলা চালিয়ে যায়। প্রতিটি গোলেই দর্শকরা উল্লাস করে। ৪০ মিনিটের ম্যাচটি দুই অর্ধে বিভক্ত ছিল- প্রতিটি অর্ধ ১৫ মিনিট, মাঝখানে ১০ মিনিট বিরতি।

প্রতিযোগিতার নিয়মাবলির বই প্রায় ৭০ পৃষ্ঠার। মানুষের ফুটবলের সঙ্গে মিল থাকলেও এখানে বেশি শারীরিক সংযোগ অনুমোদিত এবং রোবটের জন্য কিছু বিশেষ নিয়ম যোগ করা হয়েছে। যেমন, ফ্রি-কিকের পর প্রতিপক্ষ দলকে ১০ সেকেন্ড অপেক্ষা করতে হয়, যাতে এআই সঠিকভাবে খেলার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে।

বৃহস্পতিবার শুরু হওয়া এই প্রতিযোগিতা তিন দিন চলবে এবং এই প্রতিযোগিতায় ১৬ দেশের ২৮০ দলের হয়ে ৫০০টিরও বেশি রোবট অংশ নিচ্ছে। ২৬টি ক্রীড়া বিভাগে মোট ৫৩৮টি ইভেন্ট অনুষ্ঠিত হবে, যার মধ্যে ফুটবল, অ্যাথলেটিকস ও জিমন্যাস্টিকসও রয়েছে।

এই টুর্নামেন্টের আগে গত ২৭ জুন বেইজিংয়ে চীনের প্রথম এআই রোবট ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। সে সময় ৩টি রোবট বনাম ৩টি রোবট ফরম্যাটে খেলা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়মের অভিযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম

পাহাড়ি ঢলে ভেসে গেল বিদ্যালয়

আর্জেন্টিনাকে কাঁদানো ফেরান তোরেসের জীবনের গল্প

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর সময় জানালেন বেবিচক চেয়ারম্যান

আসামি ধরতে টিনের চালে পুলিশ

নতুন পে-স্কেলের গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে

১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

আর্জেন্টিনার হারে মাথা ন্যাড়া করে সমর্থন ছাড়লেন ২ যুবক

যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে রয়েছে ইরান: পেজেশকিয়ান

১০

সড়ক নয়, যেন ময়লার ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা

১১

পরিচালক শাহীন, টুটুল, গাজী মাহবুবের নামে জিডি, মানহানি মামলার প্রস্তুতি

১২

সিএনএন-এর বিশ্লেষণ / মার্কিন হামলা প্রতিহত ও পাল্টা আঘাত হানতে সক্ষম ইরান

১৩

আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান / হাজার লিটার চোলাইমদ ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

১৪

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছিলেন লামিন ইয়ামাল

১৫

একটানা বসে কাজ করার অভ্যাস কি ক্যানসারের ঝুঁকি বাড়ায়?

১৬

‘যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করায় তা আর বাস্তবায়ন করবে না ইরান’

১৭

স্পেনই জয়ের যোগ্য, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি: স্কালোনি

১৮

হারের পর মেসির ‘মলিন’ ছবি দিয়ে রোকোজ্জুর স্ট্যাটাস

১৯

মাংসের দাম নিয়ে সংঘর্ষ: বিএনপি নেতা বহিষ্কার

২০
X