কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪, ১০:৫৯ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

‘নারী অধিকার কমিশন’ গঠনের দাবিতে সংহতি সমাবেশ

শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে নারী সংহতির সমাবেশ। ছবি : সংগৃহীত
শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে নারী সংহতির সমাবেশ। ছবি : সংগৃহীত

জীবনের সব পরিসরে সমানাধিকার-ন্যায্যতা ও নিরাপত্তা প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সংস্কার ও পদক্ষেপের জন্য ‘নারী অধিকার কমিশন’ গঠনের দাবিতে সংহতি সমাবেশ করেছে নারী সংহতি।

শুক্রবার (৪ অক্টোবর) বিকাল ৪টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

নারী সংহতির সভাপতি শ্যামলী শীলের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অপরাজিতা চন্দ। অন্যদের মধ্যে বক্তব্য দেন- সংগঠনের সহ-সভাপতি ও আলোকচিত্রী তাসলিমা আখতার, সহ-সাধারণ সম্পাদক রেবেকা নীলা, প্রচার সম্পাদক কানিজ ফাতেমা এবং সদস্য রেক্সোনা সুমি।

সংহতি জানিয়ে সমাবেশে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. স্নিগ্ধা রিজওয়ানা, উদ্যোক্তা তাসলিমা মিজি, ফটোজার্নালিস্ট ও অ্যাক্টিভিস্ট জান্নাতুল মাওয়া, অধিকার কর্মী ওয়ারদা আশরাফ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. বুশরা জামান, নৃবিজ্ঞানী দিলশাদ স্বাতি, শৈশবের প্রতিষ্ঠাতা ফারহানা মান্নান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাকিয়া শিশির, ফাতেমা সুলতানা শুভ্রা, ব্যারিস্টার সাদিয়া আরমান, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা, নারী গ্রন্থ প্রবর্তনার সহ-সভাপতি সিমা দাস সিমু এবং বৈষম্যবিরোধী ছাত্রনেতা নুসরাত হকসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃত্ব।

এ ছাড়াও দাবির প্রতি সংহতি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোশাহিদা সুলতানা, অ্যাক্টিভিস্ট দিলশানা পারুল ও নৃবিজ্ঞানী ও গবেষক রেহনুমা আহমদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১০

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

১১

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

১২

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

১৩

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

১৪

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১৫

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

১৬

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১৭

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১৮

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১৯

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

২০
X