কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪, ০৯:১১ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ১১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় যুদ্ধবিরতি না হলে চাকরি ছাড়ার হুমকি দিল ইসরায়েলি সেনারা

ছবি : সংগৃহীত।
ছবি : সংগৃহীত।

ইসরায়েলের বর্বরতা এবং ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলি সেনাদের একাংশ যুদ্ধবিরতির দাবি জানিয়ে সেনাবাহিনী ছাড়ার হুমকি দিয়েছেন।

দেড় শতাধিক ইসরায়েলি সেনা এরই মধ্যে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে চিঠি দিয়ে গাজায় যুদ্ধবিরতি কার্যকর না হলে সেনাবাহিনীতে থাকা অসম্ভব হবে বলে জানিয়েছেন। এ সংকটময় সময়ে ইসরায়েলি সেনাদের এই ধরনের প্রতিবাদ নজিরবিহীন।

বুধবার (২৩ অক্টোবর) ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গাজায় চলমান সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বেশ কয়েকজন সেনা, যারা মনে করেন এ যুদ্ধ কেবল পরিস্থিতি আরও খারাপ করছে। তারা অভিযোগ করেছেন, ইসরায়েলি বোমা হামলায় বহু নিরীহ মানুষ এবং জিম্মি প্রাণ হারাচ্ছেন, যা তাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়।

চিঠিতে স্বাক্ষরকারীদের বক্তব্যে স্পষ্ট, তারা এ যুদ্ধকে অবিলম্বে থামানোর দাবি জানিয়েছেন। তারা উল্লেখ করেন, ‘যুদ্ধের নামে গাজায় চলমান বর্বরতা কেবল আমাদের জিম্মিদের মুক্তির পথ রুদ্ধ করছে এবং আরও মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমরা আর এ ধ্বংসাত্মক প্রক্রিয়ার অংশ হতে পারব না।’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের প্রতি আহ্বান জানিয়ে তারা যুদ্ধের কৌশল পরিবর্তন এবং দ্রুত একটি চুক্তির মাধ্যমে জিম্মিদের মুক্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত কোনো সমাধান পাওয়া যায়নি এবং সেনারা সতর্ক করেছেন, শিগগিরই তারা তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন।

এদিকে এ ধরনের প্রতিবাদ ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক মহলে বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। যারা যুদ্ধের পক্ষে, তাদের কাছেও এই সেনাদের প্রতিবাদ এক কঠিন বার্তা দিচ্ছে—যুদ্ধের নৃশংসতা আর সহ্য করা সম্ভব নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা কত, জানালেন সড়কমন্ত্রী

পর্দার ‘বিউটিকুইন’ শাবানা, আজও দর্শকের হৃদয়ের ‘রানি’

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

১০

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

১১

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল ইসলাম

১২

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১৩

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১৪

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

১৫

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১৬

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১৮

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

২০
X