কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

অবশেষে নাইজার থেকে পিঠটান দিচ্ছে ফ্রান্স

নাইজারে দেড় হাজার ফরাসি সেনা রয়েছে। ছবি : সংগৃহীত
নাইজারে দেড় হাজার ফরাসি সেনা রয়েছে। ছবি : সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজার থেকে ফরাসি সেনাদের সরিয়ে নিতে দেশটির জান্তা সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে ফ্রান্স। ফরাসি গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

বিষয়টি নিশ্চিত করে মালি ও সেনেগালের সাবেক ফরাসি রাষ্ট্রদূত নিকোলাস নরম্যান্ড আলজাজিরাকে বলেন, আংশিকভাবে সেনা প্রত্যাহার করার বিষয়ে ফরাসি ও নাইজারের সামরিক বাহিনীর মধ্যে আলোচনা চলছে।

তবে নরম্যান্ড এ-ও বলেছেন, এ পদক্ষেপের মানে এই নয় যে, সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নাইজারের ক্ষমতায় আসা নেতাদের স্বীকৃতি দিয়ে দিয়েছে ফরাসি সরকার।

গত ২৬ জুলাই নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে তার বাসভবনে অবরোধ করে সামরিক অভ্যুত্থানের ঘোষণা দেন প্রেসিডেন্সিয়াল গার্ডের বিদ্রোহী সদস্যরা। এরপর থেকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুম ও তার পরিবারের সদস্যদের বন্দি করে রেখেছে সামরিক সরকার।

সেনা অভ্যুত্থানে পশ্চিমাপন্থি বাজুম ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই নাইজারের জান্তা সরকারের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েছে ফ্রান্স। এমনকি সেনা অভ্যুত্থানের পর নাইজারে ফ্রান্সবিরোধী মনোভাব বেড়েই চলেছে।

জনগণের ফ্রান্সবিরোধী এ মনোভাবকে কাজে লাগাতে প্রতিবেশী মালি ও বুরকিনা ফাসোর সামরিক সরকারের দেখানো পথে হাঁটছে নাইজারের জান্তা সরকার। এরই মধ্যে দেশটিতে অবস্থান করা দেড় হাজার ফরাসি সেনা এবং ফরাসি রাষ্ট্রদূতকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এতদিন সেনা ও রাষ্ট্রদূত নাইজার ত্যাগ করবে না বলে আসছিল ফ্রান্স সরকার। এমনকি বাজুম সরকারকে সমর্থন দেওয়া অব্যাহত রেখেছিল ফ্রান্স।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১০

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১১

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১২

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১৩

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১৫

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১৬

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১৭

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১৮

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১৯

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

২০
X