কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৭ এএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২১ এএম
অনলাইন সংস্করণ

নাইজেরিয়ার একটি গ্রামে নিহত ৬৩

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নাইজেরিয়ার উত্তর–পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ৬৩ জন নিহত হয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে দারুল জামাল শহরে এই হামলা হয়। নিহতদের মধ্যে পাঁচজন সেনা সদস্যও রয়েছেন। খবর এএফপির।

বোর্নো রাজ্যের গভর্নর বাবাগানা জুলুম জানিয়েছেন, সম্প্রতি পুনর্বাসিত একটি গ্রামে এই হামলা চালানো হয়। তিনি বলেন, এটি অত্যন্ত দুঃখজনক। এখন পর্যন্ত ৬৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও সেনা উভয়ই আছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতে মোটরসাইকেলে আসা কয়েক ডজন সশস্ত্র ব্যক্তি স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালায় এবং বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। এক প্রত্যক্ষদর্শী মালাম বুকার বলেন, ওরা চিৎকার করতে করতে আসে, সামনে যাকে পেয়েছে তাকেই গুলি করেছে।

হামলার পর তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে পালিয়ে যান। সকালে ফিরে এসে সর্বত্র লাশ পড়ে থাকতে দেখেন।

২০১৩-১৫ সালে বোকো হারাম বিদ্রোহ দমন হওয়ার পর কিছুটা শান্তি ফিরলেও, ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকান প্রভিন্স (আইএসডব্লিউএপি) ও অন্যান্য গোষ্ঠী এখনও উত্তর-পূর্বাঞ্চলে হামলা চালাচ্ছে।

গভর্নর জুলুম বলেন, সেনাবাহিনীর জনবল সীমিত থাকায় নতুন করে গঠিত ‘ফরেস্ট গার্ডস’ বাহিনীকে এ অঞ্চলে মোতায়েন করা হবে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X