ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ধর্ষণ মামলায় ওলামা লীগের নেতা গ্রেপ্তার

ফুলবাড়িয়া ইউনিয়ন ওলামা লীগের সভাপতি আবু তাহের কাজী। ছবি : সংগৃহীত
ফুলবাড়িয়া ইউনিয়ন ওলামা লীগের সভাপতি আবু তাহের কাজী। ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ধর্ষণ মামলার এজহারনামীয় আসামি আবু তাহের কাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ৬নং ফুলবাড়িয়া ইউনিয়ন ওলামা লীগের সভাপতি ছিলেন।

শনিবার (০৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় উপজেলার ছনকান্দা মিলনবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

আবু তাহের (৪৫) ফুলবাড়িয়া ইউনিয়নের জোরবাড়ীয়া গ্রামের মৃত ইসমাইল হোসেন মাস্টারের ছেলে।

পুলিশ জানায়, আদালতে দায়ের করা একটি ধর্ষণ মামলায় আবু তাহেরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তিনি ধর্ষণ মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত আসামি। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে শনিবার রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে উপজেলার ছনকান্দা মিলন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি ৬নং ফুলবাড়িয়া ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার ও সাবেক ইউনিয়ন ওলামা লীগের সভাপতি ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, আবু তাহের কাজী অর্থের বিনিময়ে বাল্যবিবাহ সম্পন্ন করাসহ জোরপূর্বক অতিরিক্ত ফি আদায়, নকল কাবিননামা সরবরাহসহ নানা অপকর্মে জড়িত ছিলেন।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান কালবেলাকে বলেন, আবু তাহের কাজী বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। রাতে তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১০

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১১

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১২

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৩

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১৪

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১৫

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৬

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৭

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১৮

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১৯

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

২০
X