কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৪, ১১:৩৮ এএম
আপডেট : ২৫ মার্চ ২০২৪, ১১:৪৮ এএম
অনলাইন সংস্করণ

মুক্তি পেল অপহৃত শতাধিক স্কুলশিক্ষার্থী

মুক্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের একাংশ। ছবি : সংগৃহীত
মুক্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের একাংশ। ছবি : সংগৃহীত

আফ্রিকার দেশ নাইজেরিয়ার একটি স্কুল থেকে চলতি মাসের শুরুর দিকে অপহরণের শিকার ১৩০ জনের বেশি স্কুলশিক্ষার্থীকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। তাদের ছেড়ে দেওয়া নিয়ে বন্দুকধারীদের দেওয়া মুক্তিপণের সময়সীমার কয়েক দিন আগে তাদের উদ্ধার করা হলো। খবর আলজাজিরার।

রোববার (২৪ মার্চ) সরকারের মুখপাত্র আবদুল আজিজ আলজাজিরাকে বলেছেন, অপহৃত এসব স্কুলশিক্ষার্থীকে ছাড়াতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। তাদের সবাইকে মুক্তি দেওয়া হয়েছে। তাদের সবাই ভালো আছে।

তিনি মুক্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১৩৭ জন বলে উল্লেখ করেছেন। যদিও অধিকাংশ গণমাধ্যমের খবরে ২৮৬ জন শিক্ষার্থী ও এক শিক্ষকের অপহরণের কথা বলা হয়েছিল। তবে আবদুল আজিজ বলেন, গণমাধ্যমে ভুল তথ্য দেওয়া হয়েছে।

এর আগে রোববার উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য কাদুনার গভর্নর উবা সানি এক বিবৃতিতে বলেছিলেন, সমন্বিত অভিযানের মাধ্যমে অপহৃত শিক্ষার্থীদের উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, ‘যারা আমাদের স্কুলের শিশুদের নিরাপদে ফিরে আসার জন্য আন্তরিকভাবে দোয়া করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। এটি সত্যিই আনন্দের দিন।’

গত ৭ মার্চ নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর কুরিগারের স্কুল থেকে এসব শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যায় বন্দুকধারীরা। এরপর তাদের মুক্তির জন্য ৬ লাখ ৯০ হাজার মার্কিন ডলার মুক্তিপণ দাবি করেন তারা।

বিগত কয়েক বছরে নাইজেরিয়ায় বিশেষ করে উত্তর-পশ্চিম অঞ্চলে শত শত মানুষ অপহরণের শিকার হয়েছেন। স্থানীয়ভাবে এসব কিডন্যাপ গ্যাংয়ের সদস্যরা দস্যু বা ডাকাত নামে পরিচিত। গত এক বছরে শিশুদের গণঅপহরণের ঘটনা কমলেও আবার তা মাথাচাড়া দিয়ে উঠেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

১০

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১১

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১২

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১৩

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৪

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১৫

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১৬

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১৭

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১৮

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৯

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

২০
X