কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৪, ১০:২০ পিএম
অনলাইন সংস্করণ

ভাইস প্রেসিডেন্টের বিমান বিধ্বস্ত হয়ে সবাই নিহত

বিধ্বস্ত হওয়া বিমান। ছবি : সংগৃহীত
বিধ্বস্ত হওয়া বিমান। ছবি : সংগৃহীত

কয়েক সপ্তাহ আগেই রহস্যজনক এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। এ ঘটনার পর রাষ্ট্রপ্রধানকে বহনকারী আকাশযানের নিরাপত্তা নিয়ে বেশ নড়েচড়ে বসে বেশ কয়েকটি দেশ। এর মধ্যেই এবার উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন আফ্রিকার দেশ মালাবির ভাইস প্রেসিডেন্ট সাওলোস চিলিমা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ৫১ বছর বয়সী চিলিমা ও তার সফরসঙ্গীদের নিয়ে প্রতিরক্ষা বাহিনীর উড়োজাহাজটি সোমবার স্থানীয় সময় সকাল ৯টা ১৭ মিনিটে রাজধানী লিলংওয়ে থেকে উড্ডয়ন করে। যার গন্তব্য ছিল ৩৭০ কিলোমিটার দূরে মজুজু শহর। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে নির্দিষ্ট সময়ে উড়োজাহাজটি গন্তব্যে অবতরণ করতে পারেনি এবং এটিকে নিখোঁজ ঘোষণা করা হয়।

মালাবির প্রেসিডেন্ট লাজারাস চাকভেরা জানান, ভাইস প্রেসিডেন্ট সাওলোস চিলিমাকে বহনকারী নিখোঁজ সামরিক উড়োজাহাজটির ধ্বংসাবশেষ দেশটির উত্তরাঞ্চলে চিকানগাওয়া বনে পাওয়া গেছে। সেখানে কেউ বেঁচে নেই বলে। মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে প্রেসিডেন্ট বলেন, প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার তাকে জানিয়েছেন তল্লাশি ও উদ্ধার অভিযান শেষে উড়োজাহাজটির ধ্বংসাবশেষের খোঁজ পাওয়া গেছে।

বিধ্বস্ত উড়োজাহাজটিতে ভাইস প্রেসিডেন্ট চিলিমা ছাড়াও মালাবির সাবেক ফার্স্ট লেডি শানিল দিজিমবিরিসহ মোট ৯ জন ছিলেন। তারা সবাই চার দিন আগে মারা যাওয়া সাবেক মন্ত্রী রালফ কাসামবারার সমাধিতে সরকারের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে যাচ্ছিলেন। চিলিমাকে অত্যন্ত ‘ভালো মানুষ’; ‘নিষ্ঠাবান পিতা’ ও ‘দুর্দান্ত ভাইস প্রেসিডেন্ট’ উল্লেখ করে প্রেসিডেন্ট চাকভেরা তার প্রতি শ্রদ্ধা জানান। তিনি জানান, চিলিমাকে ডেপুটি এবং কাউন্সেলর হিসেবে পাওয়া তার জন্য বড় সম্মানের ছিল।

এক ব্রিফিংয়ে মালাবির প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার পল ভ্যালেন্তিনো ফিরি জানান, কুয়াশার কারণে বনের ভেতরে তল্লাশি কাজ করা কঠিন হয়ে পড়েছিল। ফলে উড়োজাহাজের ধ্বংসাবশেষ খুঁজকে বেগ পেতে হয়।

ভাইস প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট দুজন দুই দলের হলেও ২০২০ সালের নির্বাচনের সময় তাঁরা জোট বাঁধেন। ২০১৪ সাল থেকে চিলিমা দেশটির ভাইস প্রেসিডেন্ট। তিনি মালাবিতে বেশ জনপ্রিয়, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে। সরকারি চুক্তি পাইয়ে দেওয়ার বিনিময়ে তিনি অর্থ গ্রহণ করেছিলেন, এমন অভিযোগে ২০২২ সালে তিনি গ্রেপ্তারও হয়েছিলেন। গত মাসে আদালত তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ বাতিল করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X