কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ০২:২৭ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ০৩:২২ পিএম
অনলাইন সংস্করণ

১৩০ বছরের রেকর্ড ভাঙল মাউন্ট ফুজি

তুষারে ঢাকতে শুরু করেছে ফুজির চূড়া। ছবি : সংগৃহীত
তুষারে ঢাকতে শুরু করেছে ফুজির চূড়া। ছবি : সংগৃহীত

জাপানের মাউন্ট ফুজিতে এ মৌসুমে ইতিহাসের সবচেয়ে দেরিতে তুষারপাত হয়েছে। বুধবার (৬ নভেম্বর) ১২ হাজার ফুট উঁচু চূড়ায় তুষারপাত শুরু হয়, যা ১৩০ বছরের মধ্যে সবচেয়ে দেরিতে।

এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, এ মৌসুমের প্রথম তুষারপাতের সর্বশেষ সম্ভাব্য সময় ধরা হয়েছিল ২৯ অক্টোবর। কিন্তু পূর্বাভাস অনুযায়ী তা না হয়ে এক সপ্তাহ দেরিতে তুষারপাত হয়। বিশেষজ্ঞরা বলছেন, সবচেয়ে দেরিতে তুষারপাতের পেছনে অস্বাভাবিক উষ্ণ আবহাওয়াজনিত কারণ থাকতে পারে।

প্রতি বছর ফুজি তুষারে ঢেকে যাওয়ার ঘটনা সরকারিভাবে ঘোষণা করে কোফুর স্থানীয় আবহাওয়া অফিস। তারা জানায়, স্থানীয় সময় সকাল সোয়া ৬টায় মাউন্ট ফুজির শিখর তুষারে ঢেকে যায়। ধীরে ধীরে সেখানে তুষারের আস্তরণ জমা হচ্ছে। এতে সকাল ৭টার দিকে শিযুওকা ও ইয়ামানাশি অঞ্চলের ৩ হাজার ৭৭৬ মিটার উঁচু পর্বতের চূড়ায় তাপমাত্রা মাইনাস ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে।

জাপানের আবহাওয়া অফিস জানিয়েছে, উষ্ণ আবহাওয়ার কারণে এবার নির্ধারিত সময়ের পরে ফুজির শিখর তুষারে ঢেকেছে। এর আগে ১৯৫৫ ও ২০১৬ সালে ২৬ অক্টোবর তুষারপাত হয়েছিল। এবার আগের সব রেকর্ড ছাড়িয়ে গেল।

সাধারণত মাউন্ট ফুজিতে প্রথম তুষারপাত ২ অক্টোবর শুরু হয়। তবে ২০২৩ সালের রেকর্ডে দেখা গেছে প্রথম তুষারপাত হয় ৫ অক্টোবর। আর এ বছর সব রেকর্ড ভেঙে সবচেয়ে দীর্ঘ সময় ফুজি তুষারশূন্য ছিল।

ফুজি জাপানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এটি একটি লাভাগঠিত সক্রিয় আগ্নেয়গিরি। ১৭০৭-০৮ সালে এখানে সর্বশেষ অগ্নুৎপাতের ঘটনা ঘটে। রাজধানী টোকিও থেকে ১০০ কিলোমিটার (৬০ মাইল) দক্ষিণ-পশ্চিমে হনশু দ্বীপে মাউন্ট ফুজি অবস্থিত।

মেঘমুক্ত পরিষ্কার দিনে টোকিও থেকে এটিকে দেখা যায়। মাউন্ট ফুজির জ্বালামুখটি আশ্চর্য রকমভাবে প্রতিসম যা বছরের বেশ কয়েক মাস বরফাচ্ছাদিত থাকে। এটি জাপানের একটি সুপরিচিত প্রতীক এবং জাপানের শিল্পকলা ও স্থিরচিত্রে প্রায়শই এটিকে দেখা যায়।

পর্যটক ও পর্বতারোহীদের কাছে মাউন্ট ফুজি একটি জনপ্রিয় স্থান। এটি জাপানের তিনটি পবিত্র পর্বতের একটি। অপর দুটি হলো, মাউন্ট তাতে এবং মাউন্ট হাকু। প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক দিক দিয়ে এটি একটি বিশেষ স্থান। ২০১৩ সালের ২২ জুন সংস্কৃতিক এলাকা হিসেবে এটিকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় যুক্ত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য বাজেটে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ

ব্যক্তিগত ও দলীয় বিতর্কের মঞ্চে পরিণত হয়েছে সংসদ : গাজী আতাউর

সাড়ে ৬ ঘণ্টা পর তিন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ফেভারিটের মর্যাদা হারিয়েছে ব্রাজিল: রোনালদো

উত্তরা ক্লাবে ইবিয়ান ক্লাবের মতবিনিময়

স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪

জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক

সড়কে ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ

আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের ওপর হামলা-অগ্নিসংযোগ

‘সোনালী অতীত, আলোকিত আগামী’ শীর্ষক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

১০

জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

১১

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন

১২

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফ্যান জোনে বন্দুক হামলায় নিহত ১

১৩

ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৪

হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার

১৫

বৈশ্বিক অপরাধ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ

১৬

সংকট পেরিয়ে আঞ্চলিক হাব হওয়ার পথে চট্টগ্রাম বন্দর

১৭

ভিসা খুলতেই বাড়বে যোগাযোগ: ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন গতি

১৮

‘বিতর্কিত পেনাল্টি’ দেওয়া সেই রেফারি জাপান-ব্রাজিল ম্যাচে

১৯

ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠকের দিনক্ষণ জানালেন ট্রাম্প

২০
X