কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ০৮:১৭ পিএম
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ০৯:৩২ পিএম
অনলাইন সংস্করণ

কতটা ভয়ংকর পাকিস্তানের জেএফ-১৭ থান্ডার

জেএফ-১৭ থান্ডার। ছবি : সংগৃহীত
জেএফ-১৭ থান্ডার। ছবি : সংগৃহীত

পাকিস্তানের জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান কিনতে চায় বাংলাদেশ। সম্প্রতি এমনই একটি খবর ছড়িয়েছে। পাকিস্তানের গণমাধ্যম বলছে, বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিরক্ষা প্রতিনিধিদল বুধবার পাকিস্তান সফর করেছে। তখনই এ নিয়ে নিজেদের আগ্রহের কথা জানায় বাংলাদেশ। এরপরই অত্যাধুনিক এই যুদ্ধবিমান নিয়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। কী এমন ফিচার রয়েছে এই যুদ্ধবিমানে যে বাংলাদেশ এটি কিনতে চায়।

জেএফ-১৭ থান্ডার একটি অত্যাধুনিক হালকা ওজনের সব আবহাওয়ায় চলাচলের উপযোগী মাল্টিরোল ফাইটার জেট। পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স ও চীনের চ্যাংডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি করপোরেশন মিলে এই যুদ্ধবিমান তৈরি করেছে। এয়ার-টু-এয়ার ও এয়ার-টু-সারফেস ক্যামবেটে জেএফ-১৭ থান্ডারের জুড়ি মেলা ভার। দিন কিংবা রাত, সব অবস্থাতেই সমান তালে কার্যকারিতা দেখাতে পারে জেএফ-১৭ থান্ডার।

এতে রয়েছে কম্পিউটার নিয়ন্ত্রিত ফ্লাইট কন্ট্রোল। এমনকি সর্বশেষ প্রযুক্তির অস্ত্রও বহনে সক্ষম জেএফ-১৭ থান্ডার। তাই এই ক্লাসের অন্য যুদ্ধবিমানের বিরুদ্ধে বাড়তি সুবিধা পাবে এটি। মাঝারি এবং নিম্ন উচ্চতায় জেএফ-১৭ থান্ডারের কমবেট ম্যানুভার অনন্য। জেএফ-১৭ এর প্রথম প্রোটোটাইপ এয়ারক্রাফট ছিল এফসি-১। ২০০৩ সালের আগস্টে প্রথমবার সেটি আকাশে উড্ডয়ন করে।

পরবর্তীতে আরও দুটি প্রোটোটাইপ তৈরি করা হয়। কয়েক বছর পরীক্ষা-নিরীক্ষার পর ২০০৭ সালের ২৩ মার্চ পাকিস্তান দিবসে আনুষ্ঠানিকভাবে জেএফ-১৭ থান্ডার উপস্থাপন করা হয়। দুই সিটের এই যুদ্ধবিমান নিয়ে এখনো পরীক্ষা-নিরীক্ষা চলমান রয়েছে। পাকিস্তানের বিমানবাহিনীতে বর্তমানে ৭ স্কোয়াড্রন জেএফ-১৭ যুদ্ধবিমান রয়েছে। এ পর্যন্ত ১৪৭টির বেশি জেএফ-১৭ থান্ডার তৈরি করা হয়েছে।

পাকিস্তান ছাড়াও মিয়ানমার ও নাইজেরিয়ার বিমানবাহিনীতে রয়েছে এই যুদ্ধবিমান। ব্রিটিশ, স্প্যানিশ, মার্কিন, তুর্কি, ইতালিয়ান ও রাশিয়ান যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে জেএফ-১৭ এ। এছাড়া পাকিস্তান তাদের এফ-১৬ ফাইটারের জন্য কেনা আমেরিকান সমরাস্ত্রগুলোকেও জেএফ-১৭ এ ব্যবহারের উপযোগী করে ডিজাইন করেছে। মার্কিন সমরাস্ত্র ছাড়াও জেএফ-১৭ থান্ডারে অন্যান্য দেশের কিছু সমরাস্ত্র ব্যবহার করা হয়েছ।

৬ হাজার ৪১১ কেজির জেএফ-১৭ থান্ডার টেকঅফের সময় সর্বোচ্চ ১২ হাজার ৭০০ কেজি বহন করতে পারে। এই যুদ্ধবিমানের সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ২ হাজার ২০৫ কিলোমিটার। এতে ব্রাজিলের মার-১ অ্যান্টি রেডিয়েশন ক্ষেপণাস্ত্র, ফ্রান্সের মাটরা ডুরানডাল অ্যান্টি রানওয়ে বোমা, ফ্রান্সের এম-৩৯ অ্যান্টিশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্রও ব্যবহার করা হয়েছে। তবে বিকল্প হিসেবে একই ক্লাসের চাইনিজ আর্মামেন্টও ব্যবহৃত হয়েছে।

বাংলাদেশ সামারিক বাহিনীর চাহিদা পূরণে দীর্ঘদিন ধরে অত্যাধুনিক যুদ্ধবিমানের প্রয়োজনীয়তা দেখা যাচ্ছিল। সেক্ষেত্রে বিমানবাহিনীর বহরে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমানটি যুক্ত হলে তা হবে বাংলাদেশের সামরিক খাতের জন্য একটি বড় অগ্রসর বলে মনে করছেন বিশ্লেষকরা।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিসওয়াকের গুরুত্ব ইসলামে এত বেশি কেন?

সলোমন দ্বীপপুঞ্জে স্বর্ণের খনিতে ধস

হরমুজ প্রণালিতে ৬টি জাহাজ থামাল ইরান

বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশনে ‘মাটি’

এনসিপির পথসভার কাছে মিলল বোমাসদৃশ বস্তু

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনায় বসছে ইসি

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো

মার্কেন্টাইল ব্যাংকের ‘নয়াবাজার শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

জুনিয়র এনটিআরের সিনেমায় ইউরোপিয়ান ধামাকা

১০

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

১১

এতিমদের বরাদ্দের চালে নয়ছয়, অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

১২

পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, ১০ কোটি টাকা ছাড়াল টোল আদায় 

১৩

ফেনীতে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মালামাল জব্দ 

১৪

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী বাড়াল সরকার

১৫

অফিসার পদে চাকরির সুযোগ, বেতন ৬০ হাজার টাকা

১৬

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

১৭

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

১৮

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

১৯

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

২০
X