কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিপাইনে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

বিধ্বস্ত হওয়া বিমান। ছবি : সংগৃহীত
বিধ্বস্ত হওয়া বিমান। ছবি : সংগৃহীত

ফিলিপাইনে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানে থাকা সব আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন দূতাবাস ও ফিলিপাইনের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার দক্ষিণ ফিলিপাইনের একটি ধানক্ষেতে মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে চুক্তিবদ্ধ একটি বিমান বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা চার আরোহীর সকলে নিহত হন।

ফিলিপাইনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ মাগুইন্দানাও দেল সুর প্রদেশে একটি ছোট বিমান বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রদান করেনি।

পুলিশ জানিয়েছে, মিন্দানাও দ্বীপের আম্পাতুয়ান এলাকায় একটি কৃষি খামারে বিমানটি বিধ্বস্ত হয়। তবে তাৎক্ষণিকভাবে বিমানটি দুর্ঘটনার কারণ জানা যায়নি। এছাড়া নিহতদের পরিচয়ও জানা যায়নি।

দেশটির পুলিশের আঞ্চলিক মুখপাত্র জোপি ভেঞ্চুরা এএফপিকে বলেন, বিমানটি জলাধারে থাকা একটি মহিষের ওপর বিধ্বস্ত হয়েছে। এতে মহিষটিও গুরুতর আহত হয়েছে।

মিন্দানাওয়ের পৌরসভার উদ্ধারকারী কর্মকর্তা রিয়া মার্টিন বলেন, ব্মিানটি বিধ্বস্ত হওয়ার এলাকায় চারজনের মরদেহ পাওয়া গেছে। বর্তমানে এলাকাটি নিরাপত্তাবাহিনী ঘিরে রেখেছে।

তিনি বলেন, বিমানটি দ্বিখন্ডিত হয়ে গেছে। বিমানের পাশ থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মাগুইন্দানাও দেল সুরের নিরাপত্তা কর্মকর্তা আমির জেহাদ টিম আম্বোলোদতো বলেন, ধ্বংসস্তূপ থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তারা সকলে বিদেশি নাগরিক।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গম্বুজ আর মিনারের মায়াবী শহর তুরস্কের ইস্তাম্বুল

সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহার বাধ্যতামূলক করল শুভেন্দু সরকার

চুয়াডাঙ্গায় শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড

জনরায় উপেক্ষা করার পরিণতি ভালো হয় না : চরমোনাই পীর

শিক্ষক-শিক্ষার্থীদের থিম সং-রিলস পাঠানোর নির্দেশ দিল মাউশি

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ শিশুসহ মৃত্যু ৮০০ ছুঁইছুঁই

ভারত / ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক

খারাপ স্বপ্ন দেখলে কী করতে হবে? যা বলা হয়েছে হাদিসে

কুয়াকাটায় জেলের জালে ২০ কেজির বিরল সামুদ্রিক শোল

চিরকুট পাঠিয়ে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি

১০

সাগরে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

১১

ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না ২ আর্জেন্টাইন ফুটবলার, ভিডিও ভাইরাল

১২

ফাইনাল হারের পর আর্জেন্টিনায় পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ

১৩

একদিন পিছিয়েছে ২৭ জুলাইয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা

১৪

অল্প পুঁজিতে এখনই শুরু করতে পারেন এমন সেরা ৮টি হালাল ব্যবসা

১৫

ভারত / ককরোচ জনতা পার্টির ‘চলো সংসদ’ কর্মসূচিতে পুলিশের টিয়ার গ্যাস ও লাঠিচার্জ

১৬

শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি

১৭

ফ্যামিলি কার্ডের সুষ্ঠু বণ্টনে তথ্য যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা বরখাস্ত

১৯

জয়ের আশা, ফিরবে পারিবারিক সিনেমা

২০
X