কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৫, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

বিধ্বস্ত হওয়া বিমান। ছবি : সংগৃহীত
বিধ্বস্ত হওয়া বিমান। ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা সব আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ মে) দক্ষিণ কোরিয়ার সরকারি বার্তা সংস্থা ইয়োনহাপ নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নৌবাহিনী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর পোহাংয়ের একটি পাহাড়ে নৌবাহিনীর একটি পি-৩ মেরিটাইম প্যাট্রোল বিমান বিধ্বস্ত হয়েছে। এসময় বিমানে চার নৌ-কর্মকর্তা ছিলেন। তারা সকলে নিহত হয়েছেন। স্থানীয় সময় দুপুর ১টা ৪৯ মিনিটে এ দুর্ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পাহাড় থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে এবং বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

নৌবাহিনী জানিয়েছে, পোহাংয়ের একটি বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন ও অবতরণ প্রশিক্ষণের জন্য দুপুর ১টা ৪৩ মিনিটে পি-৩ মেরিটাইম প্যাট্রোল বিমানটি উড্ডয়ন করে। এরপর অজ্ঞাত কারণে দুপুর ১টা ৪৯ মিনিটে কাছাকাছি একটি স্থানে বিধ্বস্ত হয়।

বিমানে মোট চারজন আরোহী ছিলেন—দুজন কমিশন্ড অফিসার এবং দুজন নন-কমিশন্ড অফিসার। নৌবাহিনী জানিয়েছে, চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত করা হয়নি।

এক নৌ কর্মকর্তা জানিয়েছেন, বিমানটি সাধারণত দক্ষিণের জেজু দ্বীপের একটি নৌ-ইউনিটে অবস্থান করে, তবে প্রশিক্ষণের জন্য পোহাংয়ে এসেছিল।

নৌবাহিনী দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য একটি তদন্ত ইউনিট গঠন করেছে এবং পি-৩ মেরিটাইম প্যাট্রোল বিমানের কার্যক্রম স্থগিত করেছে। এ ঘটনায় কোনো বেসামরিক হতাহতের খবর পাওয়া যায়নি।

নৌবাহিনী ১৬টি পি-৩ বিমান পরিচালনা করে, যা সাবমেরিন বিরোধী ক্ষমতার জন্য ‘সাবমেরিন কিলার’ নামে পরিচিত। এর মধ্যে প্রথম আটটি পি-৩সি বিমান ১৯৯৫ সালে মোতায়েন করা হয় এবং পরবর্তীতে কোরিয়া অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ লিমিটেড দ্বারা সংস্কারকৃত আরও আটটি পি-৩সিকে বিমান মোতায়েন করা হয়।

বৃহস্পতিবার বিধ্বস্ত বিমানটি পোহাং ও জেজুতে পরিচালিত ৮টি পি-৩সিকে বিমানের একটি। এটি নৌবাহিনীর পি-৩ বিমানের প্রথম দুর্ঘটনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১০

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১১

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১২

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৩

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৪

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৫

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৬

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৭

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৮

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৯

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

২০
X