কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০৩:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

তোকারা দ্বীপপুঞ্জে আবারও ভূমিকম্প, বাড়ছে আশঙ্কা

জাপানে শনিবার (৫ জুলাই) সকালে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তোকারা দ্বীপপুঞ্জে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ছবি : সংগৃহীত
জাপানে শনিবার (৫ জুলাই) সকালে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তোকারা দ্বীপপুঞ্জে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ছবি : সংগৃহীত

জাপানের দক্ষিণাঞ্চলীয় তোকারা দ্বীপপুঞ্জে শনিবার (৫ জুলাই) সকালবেলায় আবারও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৪। এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও বাড়িঘর বিধ্বস্ত হওয়ার সম্ভাবনা এবং ভূমিধসের ঝুঁকির কারণে স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে।

জাপান আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দ্বীপপুঞ্জটির প্রায় ১৯ কিলোমিটার গভীরে। যদিও কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি, তবে কর্তৃপক্ষ বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। খবর জাপান টুডে।

আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, গত দুই সপ্তাহে তোকারা দ্বীপপুঞ্জ ও আশপাশের এলাকায় ৯০০-রও বেশি ছোট ও মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভূ-তাত্ত্বিক সক্রিয়তার এই প্রবণতা ভবিষ্যতে আরও শক্তিশালী ভূমিকম্পের ইঙ্গিত দিতে পারে।

স্থানীয় বাসিন্দাদের অনেকে আতঙ্কে রয়েছেন এবং বহু মানুষ রাত জেগে সময় কাটাচ্ছেন ভূমিকম্পের আশঙ্কায়। দ্বীপপুঞ্জের বিভিন্ন জায়গায় জরুরি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় সরঞ্জাম ও সহায়তা প্রস্তুত রাখছে।

উল্লেখ্য, জাপান ‘প্যাসিফিক রিং অব ফায়ার’- এ অবস্থিত হওয়ায় দেশটি ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। দেশটির ভূমিকম্পপ্রতিরোধী অবকাঠামো উন্নত হলেও, ঘন ঘন কম্পনে সাধারণ মানুষকে চরম উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হয়।

কর্তৃপক্ষ জনসাধারণকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১০

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১১

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১২

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

১৩

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

১৪

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১৫

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১৬

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৭

আ.লীগ নেতা কারাগারে

১৮

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৯

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

২০
X