কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৮ এএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৮ এএম
অনলাইন সংস্করণ

দুই ঘণ্টার বেশি স্মার্টফোন ব্যবহার নয় : জাপানি মেয়র

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাপানের আইচি প্রিফেকচারের টয়োয়াকে শহর প্রতিদিন সর্বোচ্চ দুই ঘণ্টা স্মার্টফোন ব্যবহারের আহ্বান জানিয়েছে। শিশু থেকে প্রাপ্তবয়স্ক—সবাইকে লক্ষ্য করেই নেওয়া হয়েছে এই উদ্যোগ, যার উদ্দেশ্য অনলাইন আসক্তি ও ঘুমের সমস্যার মতো স্বাস্থ্যঝুঁকি কমানো। খবর দ্য গার্ডিয়ান।

সম্প্রতি শহরের মেয়র মাসাফুমি কোকি বলেন, এই প্রস্তাব মূলত সচেতনতার জন্য, বাধ্যতামূলক নয়। শিশুদের রাত ৯টার পর এবং কিশোর–কিশোরী ও প্রাপ্তবয়স্কদের রাত ১০টার পর স্মার্টফোন ব্যবহার না করার পরামর্শও দেওয়া হয়েছে।

তবে এ নিয়ে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে এটিকে ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ বলে সমালোচনা করেছেন। আবার কেউ মনে করছেন, দিনে মাত্র দুই ঘণ্টার সীমা বাস্তবসম্মত নয়। ঘোষণার পর চার দিনের মধ্যে প্রায় ৮০ শতাংশ প্রতিক্রিয়াই এসেছে সমালোচনামূলক ভঙ্গিতে।

কর্তৃপক্ষের দাবি, অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের কারণে শিশুদের পড়াশোনায় অনীহা, স্কুল ফাঁকি দেওয়া, এমনকি প্রাপ্তবয়স্কদের পারিবারিক সম্পর্কেও টানাপোড়েন বাড়ছে। মেয়রের আশা, এই প্রস্তাব অন্তত পরিবারগুলোকে স্মার্টফোন ব্যবহারের সময় নিয়ে ভাবতে উদ্বুদ্ধ করবে।

এর আগে ২০২০ সালে জাপানের আরেকটি অঞ্চলে শিশুদের গেম খেলার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল—প্রতিদিন ১ ঘণ্টা এবং ছুটির দিনে ৯০ মিনিট। তবুও সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, জাপানি কিশোরেরা গড়ে প্রতিদিন ৫ ঘণ্টারও বেশি সময় কাটাচ্ছে অনলাইনে। সূত্র : দ্য গার্ডিয়ান

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১০

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১১

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১২

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১৩

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

১৪

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

১৫

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

১৬

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১৭

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১৮

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৯

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

২০
X