কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

এক শর্তে রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব জান্তা সরকারের

পুরোনো ছবি
পুরোনো ছবি

যুগের পর যুগ ধরে রোহিঙ্গারা মিয়ানমারে বসবাস করলেও তাদের নাগরিক বলে স্বীকার করে না দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি। এমনকি কয়েক বছর আগে মিয়ানমারের সামরিক বাহিনী তাদের ওপর জাতিগত নিধন অভিযান চালালে প্রতিবেশী বাংলাদেশে এসে আশ্রয় গ্রহণ করেন লাখ লাখ রোহিঙ্গা। তবে বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ের জেরে বেকায়দায় পড়ে এবার রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছে দেশটির জান্তা সরকার। অবশ্য এ জন্য একটি শর্ত দেওয়া হয়েছে। শর্তটি হলো- রোহিঙ্গাদের মিয়ানমারের সেনাবাহিনীতে যোগদান করতে হবে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে থাইল্যান্ড থেকে পরিচালিত মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতি।

রাখাইন রাজ্যের রোহিঙ্গা বাসিন্দা ও অধিকারকর্মীরা বলছেন, রোহিঙ্গা পুরুষরা সেনাবাহিনীতে যোগদান করলে প্রত্যেককে এক বস্তা চাল, নাগরিকত্ব সম্মিলিত পরিচয়পত্র এবং মাসিক দেড় লাখ কিয়াট (৪১ মার্কিন ডলার) বেতন দেওয়ার প্রস্তাব দিয়েছে জান্তা বাহিনী।

তবে এমন প্রস্তাবে প্রলুব্ধ করতে না পেরে এবার রোহিঙ্গা পুরুষদের রাখাইন রাজ্যের বিভিন্ন গ্রাম ও শরণার্থী শিবির থেকে জোর করে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা ও অধিকারকর্মীরা আশঙ্কা প্রকাশ করেছেন যে, এসব রোহিঙ্গাকে বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে মানবঢাল হিসেবে ব্যবহার করতে পারে জান্তা বাহিনী। ইতিমধ্যে রাখাইনের সিত্তওয়ে ও বুথিদাউং শহরের গ্রাম ও শরণার্থী শিবির থেকে ৪০০ রোহিঙ্গা পুরুষকে তুলে নিয়ে গেছে তারা। তাদের দুই সপ্তাহের প্রাথমিক সামরিক প্রশিক্ষণ দেওয়ার কথা রয়েছে।

ফ্রি রোহিঙ্গা কোয়ালিশনের সহ-প্রতিষ্ঠাতা নে সান লুইন বলেছেন, প্রশিক্ষণের সময়কাল মাত্র দুই সপ্তাহ। ১৪ দিনের প্রশিক্ষণ দিয়ে জান্তা বাহিনী তাদের শুধু মানবঢাল হিসেবে ব্যবহার করতে পারবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৯ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২৯ জুন / আজকের নামাজের সময়সূচি

হরমুজ ইস্যুতে আপাতত সংঘাত বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান

দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পাকিস্তানের বিমান হামলায় বহু বেসামরিক হতাহত, দাবি আফগানিস্তানের

ঝুট ব্যবসা দখলে নিতে শতাধিক মোটরসাইকেলের মহড়া

টিভি-মোবাইলে ব্রাজিল-জাপানের ম্যাচ দেখবেন যেভাবে

সীমান্তবর্তী সন্ত্রাসী আস্তানায় পাকিস্তানের অভিযান, নিহত ২৯

টঙ্গীর মাজার বস্তিতে র‍্যাবের অভিযানে মিলল গোপন কক্ষ ও সুড়ঙ্গপথ

সড়কে প্রাণ গেল ২ তরুণের

১০

রাতে বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-জাপান

১১

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

১৩

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

১৪

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

১৫

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

১৬

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

১৭

দেশে আবারও ভূমিকম্প

১৮

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

১৯

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

২০
X