কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

উইঘুর সংখ্যালঘু মুসলিমদের জোরপূর্বক জন্মনিয়ন্ত্রণ করা হচ্ছে

চীনের জিনজিয়াংয়ে প্রায় ১ কোটি ২০ লক্ষ উইঘুর মুসলমান বাস করে। ছবি : সংগৃহীত
চীনের জিনজিয়াংয়ে প্রায় ১ কোটি ২০ লক্ষ উইঘুর মুসলমান বাস করে। ছবি : সংগৃহীত

চীন উইঘুর মুসলমানদের প্রতি গুরুতর মানবাধিকার লঙ্ঘন করছে। পশ্চিম জিনজিয়াং অঞ্চলের উইঘুর এবং অন্যান্য প্রধানত মুসলিম সংখ্যালঘু লোকদের জনসংখ্যা সীমিত করার জন্য নারীদেরকে বন্ধ্যাকরণ কিংবা জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করতে বাধ্য করছে চীন। সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় এমনই তথ্য ওঠে এসেছে।

চীন বিশেষজ্ঞ অ্যাড্রিয়ান জেঞ্জের পরিচালিত প্রতিবেদনটিতে বলা হয়, চীনের নীতিটি সম্ভবত মন্থরবেগে জনসংখ্যাগত ‘গণহত্যার’ শামিল।

প্রতিবেদনে চীনের ব্যাপারে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানানো হয়। তবে চীন এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ হিসেবে অভিহিত করেছে। চীন ২০১৭ সাল থেকে ১০ লাখের বেশি উইঘুর এবং অন্যান্য সংখ্যালঘু মুসলিমদের কনসেন্ট্রেশন ক্যাম্পে থাকতে বাধ্য করছে।

এর আগেও জাতিসংঘের প্রকাশিত রিপোর্টে চীনের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ আনা হয়েছিল। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, জিনজিয়াং প্রদেশে চীন উইঘুর মুসলমানদের প্রতি “গুরুতর মানবাধিকার লঙ্ঘন” করেছে বলে মনে করছে জাতিসংঘ।

প্রতিবেদনে আরও বলা হয়, চীন সংখ্যালঘুদের অধিকার দমন করার জন্য একটি অস্পষ্ট জাতীয় নিরাপত্তা আইন ব্যবহার করছে এবং বিধিবহির্ভূতভাবে উইঘুর সম্প্রদায়ের লোকদেরকে বন্দিশিবিরে আটকে রাখছে। আটক বন্দিদের সঙ্গে অপরাধমূলক আচরণ করা হচ্ছে এবং তাদের উপর জোরপূর্বক জন্মনিয়ন্ত্রণ নীতি প্রয়াগ করা হচ্ছে।

জাতিসংঘের রিপোর্টে সুপারিশ করা হয়, চীন যেন অবিলম্বে বন্দিশিবিরে আটকে রাখা “স্বাধীনতা থেকে বঞ্চিত সকল ব্যক্তিকে মুক্তি দেওয়ার” পদক্ষেপ গ্রহণ করে। রিপোর্টে আরও বলা হয়, বেইজিংয়ের এসব পদক্ষেপ মানবতার বিরুদ্ধে অপরাধসহ আন্তর্জাতিক অপরাধ হিসাবে গণ্য হতে পারে।

তবে চীন এসব অভিযোগ অস্বীকার করেছে। চীন বলছে, এসব ক্যাম্প আসলে পুনঃশিক্ষা এবং প্রশিক্ষণ কেন্দ্র। বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসবাদ এবং চরমপন্থা মোকাবিলায় এর দরকার রয়েছে বলে দাবি করেছে চীন।

চীনের জিনজিয়াংয়ে প্রায় ১ কোটি ২০ লক্ষ উইঘুর মুসলমান বাস করে। তারা জিনজিয়াংয়ে বৃহত্তম তুর্কি-ভাষাভাষী আদিবাসী সম্প্রদায়। দ্বিতীয় স্থানে রয়েছে কাজাখরা। এখানে কিরগিজ, তাজিক, হুইরাও বাস করে। আর জিনজিয়াংয়ের দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায় হলো হান। তারা চীনের বৃহত্তম জাতিগোষ্ঠী।

সূত্র : এপি এবং এএফপি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X