কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪, ১০:১৬ এএম
অনলাইন সংস্করণ

হুতিদের পশ্চিমা জাহাজের হামলার পেছনে রাশিয়ার হাত!

হুতিদের জাহাজে হামলা।  ছবি : সংগৃহীত
হুতিদের জাহাজে হামলা। ছবি : সংগৃহীত

গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল। দেশটির এ হামলার পর ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। সমর্থনের অংশ হিসেবে পশ্চিমা জাহাজে হামলা চালিয়ে আসছে এ গোষ্ঠীটি। এবার এ হামলার পেছনে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। হুতিদের এ হামলার পেছনে রাশিয়ার হাত রয়েছে বলে দাবি করা হচ্ছে।

হুতিরা লোহিত সাগরের পাশাপাশি ভূমধ্যসাগর এবং আরব সাগরে এ হামলার পরিধি বাড়িয়েছে গোষ্ঠীট। এমনকি পশ্চিমাদের যুদ্ধজাহাজকেও ইয়েমেন উপকূল ছাড়া করেছে হুতিরা। তাদের শক্তির কাছে অনেকটাই কোণঠাসা ইসরায়েল, দিশেহারা হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা।

মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, হুতিদের গোপনের অস্ত্রের চালান এবং ফ্রন্টলাইনে টিকে থাকার নকশা করে যাচ্ছে ইরানের মিত্র দেশ রাশিয়া।

ওয়াশিংটনের দাবি, ইয়েমেনের অভ্যন্তরে হুতিদের রুশ সামরিক বাহিনী নানা পরামর্শ দিচ্ছে। এমনতি দেশটির গোয়েন্দা কর্মকর্তাদের ইয়েমেনে মোতায়েনও করা হয়েছে বলেও দাবি করেছে তারা। এমন পরিস্থিতির মধ্যেই রাশিয়া হুতিদের কাছে অস্ত্রের একটি চালানও প্রত্যাহার করেছে।

সিএনএন জানিয়েছে, গত মাসের শেষ দিকে হুতি বিদ্রোহীদের কাছে ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহের প্রস্তুতি নিয়েছিল রাশিয়া। পরে ওয়াশিংটন-রিয়াদের তড়িঘড়ি কূটনৈতিক প্রচেষ্টায় রাশিয়া তা প্রত্যাহা করে নেয়। ভবিষ্যতে রাশিয়া হুতিদের গোপনে অস্ত্র সরবরাহের আশঙ্কা করছে আন্তর্জাতিক নানা মহল।

গাজায় ইসরায়েলি হামলার শুরু থেকেই মধ্যপ্রাচ্য সংকটের শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দিয়ে আসছে রাশিয়া। পশ্চিমা বিশ্ব ইউক্রেনের পাশে দাঁড়ানোয় দেশটি পাল্টা পদক্ষেপের অংশ হিসেবে ইরান সমর্থিত সংগঠনগুলোর সঙ্গেও তারা সখ্যতা বাড়িয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা দরপতনে বিশ্ববাজারে স্বর্ণের দাম

টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের গাছ কাটলেন প্রধান শিক্ষক

সামনে নরওয়ে জুজু! যাদের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল

ঝড় থামতেই ইকুয়েডরের জালে তাণ্ডব চালাল মেক্সিকো, প্রথমার্ধেই দুই গোল

সৌদিতে মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট নবায়নের সময়সীমা নির্ধারণ

এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

গোল্ডেন বুটের দৌড়ে কে এগিয়ে, মেসি না এমবাপ্পে

সিলেটে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন

নামে ২০ শয্যা হাসপাতাল, নেই একটি বেডও

বিশ্বকাপ ব্যর্থতার দায় কাঁধে নিয়ে বিদায় নিলেন ডাচ কোচ

১০

আলোচনায় অগ্রগতি না হলেও যুক্তরাষ্ট্র শক্ত অবস্থানে থাকবে: জেডি ভ্যান্স

১১

বিশ্বকাপে নতুন ইতিহাস / মেসির কাঁধে শ্বাস ফেলছেন এমবাপ্পে

১২

ঝড়ের কবলে মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ

১৩

কালবেলায় সংবাদ প্রকাশ / সড়ক পরিদর্শনে ইউএনও, নিম্নমানের খোয়া অপসারণের নির্দেশ

১৪

ব্রিজে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি, ভেঙে দিল উপজেলা প্রশাসন

১৫

১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৬

চট্টগ্রামে ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

নিহত তিন বাংলাদেশির স্মরণে রোমে মোমবাতি প্রজ্বলন

১৮

হলি আর্টিজান হামলার এক দশক: রক্তাক্ত সেই রাতের স্মৃতি অমলিন

১৯

আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে  

২০
X