কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

রাশিয়াকে বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেবে ইরান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানের তৈরি ফাতেহ-৩৬০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাতে পেতে উদগ্রীব রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের এই বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য রাশিয়ার কয়েকডজন সামরিক সদস্য ইরানে প্রশিক্ষণ নিচ্ছে। ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে শিগগিরই এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে যাচ্ছে ইরান।

ইরান অতিসত্তর তার ফাতেহ-৩৬০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মস্কোকে সরবরাহ করতে যাচ্ছে। ইউরোপের দুটি গোয়েন্দা সূত্র সংবাদমাধ্যম রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে সূত্র জানায়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিরা গত ১৩ ডিসেম্বর ইরানের কর্মকর্তাদের সঙ্গে তেহরানে একটি চুক্তি সই করেছে বলে মনে করা হচ্ছে। এর অধীনে এসব ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হবে, যা ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি।

সূত্র জানিয়েছে, ফাতেহ-৩৬০ ক্ষেপণাস্ত্রের পরিচালনা শিখতে রাশিয়ার সামরিক বাহিনীর সদস্যরা ইরানে গেছেন। ১২০ কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম ও ১৫০ কেজির ওয়ারহেড বহন করতে পারে। রুশ সেনাদের প্রশিক্ষণ শেষে এই ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হতে পারে।

মস্কোর নিজস্ব ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার রয়েছে। তবে বহরে ফাতেহ-৩৬০ যুক্ত হলে ইউক্রেনে হামলা জোরদার করতে পারে রাশিয়া।

মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একজন মুখপাত্র বলেছেন, ইরান যদি এই ধরনের হস্তান্তর নিয়ে এগিয়ে যায় তাহলে দ্রুত ও কঠোর পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্র ও তার ন্যাটোর মিত্ররা এবং জি৭ অংশীদাররা প্রস্তুত। মুখপাত্র বলেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ইরানের সমর্থনের কারণে উত্তেজনা নাটকীয়ভাবে বাড়বে।

ইউক্রেনে হামলা শুরু হওয়ার পর থেকেই মস্কো ও তেহরানের মধ্যে সম্পর্ক নজিরবিহীনভাবে বেড়েছে। এতে প্রায়ই উদ্বেগ প্রকাশ করছে যুক্তরাষ্ট্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

ভাইভা দিতে এসে আটক ছাত্রলীগ নেতা

‘নুজসাতের মৃত্যুর আগে সাকিনের সঙ্গে ৪ বার কথা, তিন মাসে ১১৮ কল’

প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

তালাবদ্ধ ঘর থেকে মায়া হরিণ উদ্ধার

সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

মেসির টানা ৭, রোনালদোর ৬, জার্মানির ৭-১ গোলের জয়সহ প্রথম রাউন্ডে যত রেকর্ড

টিউশনি না পেয়ে শরবতের দোকান, অভাব জয় বিশ্ববিদ্যালয় ছাত্রের

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল যুক্তরাজ্য

১০

আওয়ামী লীগ নেতার বেধড়ক মারধরে আহত বিএনপি নেতা

১১

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

১২

‘বাংলাদেশকে সত্যিই ভালোবাসি, তাদের সমর্থন অসাধারণ’— এমি মার্টিনেজ

১৩

ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের অবহেলায় হামে শিশু মারা গেছে : নাসিক প্রশাসক

১৪

পাগলা মসজিদে মিলল রেকর্ড টাকা

১৫

‘স্বল্প সময়ে জনকল্যাণমুখী-সাহসী বাজেট দিয়েছে সরকার’

১৬

যে কারণে ইসলামি ব্যাংকিং প্রয়োজন

১৭

ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের নতুন হামলা

১৮

হারারেতে টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা

১৯

যে তিন অভিযোগে সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড

২০
X