কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ০৯:১৩ এএম
অনলাইন সংস্করণ

অভিবাসনপ্রত্যাশীদের প্রথমবার আলবেনিয়া পাঠাল ইতালি

অভিবাসনপ্রত্যাশীদের অনুপ্রবেশ । ছবি : সংগৃহীত
অভিবাসনপ্রত্যাশীদের অনুপ্রবেশ । ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো অভিবাসনপ্রত্যাশীদের আলবেনিয়া পাঠিয়েছে ইতালি। নৌবাহিনীর একটি জাহাজে করে তাদের পাঠানো হচ্ছে।

সোমবার (১৪ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নৌবাহিনীর জাহাজে করে অভিবাসনপ্রত্যাশীদের পাঠানোর মাধ্যমে বিতর্কিত এ প্রক্রিয়াটির বাস্তবায়ন শুরু করেছে ইতালি।

ইতালির সরকার অভিবাসনপ্রত্যাশীদের জন্য আলবেনিয়ায় দুটি আশ্রয়কেন্দ্র নির্মাণ করেছে। এর মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নভুক্ত এ দেশটি অবৈধ অভিবাসীদের ঠেকাতে তাদের ইউরোপীয় ইউনিয়নভুক্ত নয় এমন কোনো দেশে সরিয়ে নিচ্ছে।

সূত্র জানিয়েছে, অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে এরইমধ্যে ভূমধ্যসাগরে ইতালির লামপেদুসা দ্বীপের কাছে থেকে জাহাজটি ছেড়ে গেছে। এসব অভিবাসনপ্রত্যাশীদের সাগর থেকে উদ্ধার করা হয়েছিল। তবে প্রথবারের মতো কতজনকে পাঠানো হয়েছে তা জানা যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র জানিয়েছে, আলবেনিয়ায় পাঠানো অভিবাসনপ্রত্যাশীদের সকলে পুরুষ। তাদের মধ্যে দশজন বাংলাদেশি এবং ছয়জন মিসরীয় রয়েছেন। নিজ দেশে নিরাপদ বলে মনে করা হয় এমন

ইতালি জানিয়েছে, নিরাপদ হিসেবে শ্রেণিবদ্ধ দেশগুলো থেকে বাছাই করা পুরুষদের আলবেনিয়ায় পাঠানো হবে। এ তালিকায় ২১টি দেশ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো বাংলাদেশ, মিসর, আইভরি কোস্ট এবং তিউনেসিয়া। গত বছরে এ চার দেশ থেকে ইতালিতে গেছেন ৫৬ হাজার ৫৮৮ অভিবাসনপ্রত্যাশী।

আলবেনিয়া সরকারের সঙ্গে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে একটি চুক্তি করেছে ইতালি। চুক্তি অনুসারে অভিবাসনপ্রত্যাশীদের আবেদন যাচাই–বাছাইয়ের প্রক্রিয়াকালে তাদের আলবেনিয়ায় রাখা হবে। দেশটিতে প্রতিবছর নিরাপদ দেশগুলো থেকে আসা সর্বোচ্চ ৩৬ হাজার অভিবাসনপ্রত্যাশীকে পাঠানো যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X