কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৫, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প-পুতিনের ফোনালাপ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৯ মে) তারা এ ফোনালাপ করেন।

আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে মারাত্মক সংঘাত ইউক্রেন যুদ্ধ বন্ধে উভয় নেতা আলোচনা করেছেন। ওয়াশিংটন জানিয়েছে, এই যুদ্ধের অচলাবস্থা ভাঙতে না পারলে যুক্তরাষ্ট্রকে শেষ পর্যন্ত এটিকে ‘নিজেদের যুদ্ধ’ হিসেবে না গণ্য করে পিছু হটতে হতে পারে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে পুতিন ইউক্রেনে হাজার হাজার সৈন্য পাঠান, যা ১৯৬২ সালের কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের পর রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যে সবচেয়ে গুরুতর সংঘাত হিসেবে বিবেচিত হয়। ট্রাম্প এই যুদ্ধকে ‘রক্তক্ষয়ী’ আখ্যা দিয়ে একে অবসানের জন্য বারবার আহ্বান জানিয়ে আসছেন। তার প্রশাসন এই যুদ্ধকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে একটি ‘প্রক্সি যুদ্ধ’ হিসেবে দেখছে।

ট্রাম্পের চাপে গত সপ্তাহে ইস্তাম্বুলে দুই দেশের প্রতিনিধিরা ২০২২ সালের পর প্রথমবারের মতো বৈঠকে মিলিত হন। ইউরোপ ও ইউক্রেন অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানালে পুতিন সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছিলেন।

হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প ওয়াশিংটন থেকে এবং পুতিন রাশিয়ার কৃষ্ণ সাগরের রিসোর্ট সোচি থেকে এই ফোনালাপে অংশ নিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইউক্রেন রাশিয়া যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X