বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ০১:০৫ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৫, ০১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

৪ দফায় সুনামি আছড়ে পড়ল রাশিয়ায়

তলিয়ে যাওয়া রাশিয়ার এক উপকূল। ছবি : সংগৃহীত
তলিয়ে যাওয়া রাশিয়ার এক উপকূল। ছবি : সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পের পর চার দফায় রাশিয়ায় সুনামি আছড়ে পড়েছে। এর মধ্যে তৃতীয় দফার ঢেউ ছিল ভয়ংকর। বুধবার (৩০ জুলাই) ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থার বরাতে আলজাজিরা এ তথ্য জানায়।

বাংলাদেশ সময় দুপুর নাগাদ সুনামির চতুর্থ ঢেউ রাশিয়ার সাখালিন অঞ্চলের সেভেরো-কুরিলস্ক শহরে পৌঁছে। তবে এটি কিছুটা দুর্বল ছিল। সেভেরো-কুরিলস্ক অঞ্চলের মেয়র আলেকজান্ডার ওভসিয়ানিকভের বলেন, সবচেয়ে গুরুতর ছিল তৃতীয় ঢেউ, যা অনেক ক্ষতি করেছে। এটি বন্দরের অবকাঠামোর ক্ষতি করেছে; পুরো ছোট নৌবহরটি সমুদ্রে টেনে নিয়ে গেছে। জাহাজের কিছু এখন প্রণালিতে ডুবুডুবু, কিছু জাহাজ তীরে ভেসে গেছে।

তিনি বলেন, সুনামি দুর্বল হয়ে গেছে। তবে সুনামির সতর্কতা এখনো রয়ে গেছে। এ সতর্কতা সেভেরো-কুরিলস্কে বন্দর এলাকার জন্য প্রযোজ্য। শহরটি একটি পাহাড়ের উপর অবস্থিত হওয়ায় অনেকটা নিরাপদ।

মেয়র আরও বলেন, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কামচাটকার কাছে একটি শক্তিশালী ভূমিকম্পের পরে সেভেরো-কুরিলস্কে সুনামির সতর্কতা ঘোষণা করা হয়েছিল। সুনামি-বিপজ্জনক অঞ্চল থেকে আগেই সবাইকে সরিয়ে নেওয়া হয়েছিল।

ভূমিকম্প ও সুনামির প্রভাবে শহরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সবাইকে আপৎকালীন নির্দেশনা মেনে চলতে অনুরোধ করা হচ্ছে।

বুধবার রাশিয়ার সুদূর পূর্ব কামচাটকা উপদ্বীপে ৮.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। পরে তা সংশোধন করে ৮.৮ মাত্রা রেকর্ড করা হয়। ভূমিকম্পে উপকূলের বেশ কিছু শহরের বাড়িঘর ধসে পড়েছে। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। কর্তৃপক্ষ বলছে, তারা সুনামি মোকাবিলায় মনোযোগী। মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তাদের আশ্রয়কেন্দ্রে অবস্থান করতে বলা হয়েছে।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X