শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:০২ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

জি-২০ সম্মেলনে ভার্চুয়ালিও যোগ দেবেন না পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বের সবচেয়ে ধনী ও শক্তিশালী দেশগুলোর জোট জি-২০-এর এবারের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন না বলে আগেই জানিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ জানা গেল তিনি এই সম্মেলনে ভার্চুয়ালিও যোগ দেবেন না। খবর এএফপি।

এবারের জি-২০-এর শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ ভারত। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে দুদিনের এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এবারের সম্মেলনে পুতিন কোনো পৃথক ভিডিও বার্তা দেবেন কিনা, এমন প্রশ্নের জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, না, কোনো পরিকল্পনা নেই।

তিনি বলেন, এবারের জি-২০-এর শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তার নেতৃত্বে সব কাজ হবে।

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত পাঁচ দেশের জোট ব্রিকস গ্রুপের শীর্ষ সম্মেলনে সশরীরে যোগ দেননি পুতিন। তার পরিবর্তে সের্গেই ল্যাভরভ রুশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছিলেন। অবশ্য ব্রিকস সম্মেলনে না গেলেও তখন ভার্চুয়ালি বক্তব্য দিয়েছিলেন পুতিন। ওই বক্তব্যে ইউক্রেন যুদ্ধের জন্য পশ্চিমাদের সমালোচনা করেছিলেন তিনি।

ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে রেখেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। যদিও এ ধরনের অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে আসছে ক্রেমলিন। ফলে আইসিসির কোনো সদস্য দেশে গেলে গ্রেপ্তার হতে পারেন পুতিন।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিদেশ সফর একেবারে কমিয়ে দিয়েছেন পুতিন। গত বছরের জুলাই মাসে ইরান এবং ডিসেম্বরে ঘনিষ্ঠ মিত্র বেলারুশের সংক্ষিপ্ত সফরসহ হাতেগোনা কয়েকটি বিদেশ সফর করেছেন তিনি। তবে আগামী অক্টোবরে চীন সফরের পরিকল্পনা রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের।

এবারের সম্মেলনে শুধু পুতিন ছাড়াও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যোগ দেবেন না। তার পরিবর্তে চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং সম্মেলনে চীনের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

২৫টি এয়ারক্রাফট দিয়ে ২০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

প্রথম ফিউচারনেশন ফিল্ম ফেস্ট ২০২৬ 

শিক্ষক সংকটে মান হারাচ্ছে তারাগঞ্জ ওয়াকফ এস্টেট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়

সুরে সুরে মোহাম্মদ রফিকে স্মরণ

আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং কখনোই জানাব না: ইরানের স্পিকার

সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

যারা মনে করেন ইরানের সঙ্গে আলোচনা সম্ভব নয়, তাদের এমন অবস্থানে হতাশ ভান্স

বন্দর আব্বাসে নতুন করে মার্কিন হামলা, দাবি সেন্টকমের

ফাইনালে কি নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার খেলোয়াড়রা, ফিফার নিয়ম কী বলছে?

১০

বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান

১১

মৌলভীবাজারে রথযাত্রা অনুষ্ঠিত

১২

বান্দরবানে রথযাত্রা উদযাপন

১৩

নবাবগঞ্জে রথযাত্রা উদযাপিত

১৪

নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম

১৫

সাবেক ইংল্যান্ড তারকাকে ‘মূর্খ’ বললেন রোমেরো

১৬

চীন থেকে প্রেম, মেহেরপুরে বিয়ে: কাগজপত্রে মিলল রহস্য

১৭

মস্কো জয় করে এবার দেশের প্রেক্ষাগৃহে ‘মাস্তুল’

১৮

স্পেনের সঙ্গে ফাইনাল নিয়ে মুখ খুললেন মেসি

১৯

চসিক প্রকৌশলী শাহীন-ফারজানা দম্পতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্তে নেমেছে মন্ত্রণালয়

২০
X