কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪২ পিএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

পশ্চিমা বিশ্বে জব্দ রাশিয়ার ২৮ হাজার কোটি ডলার : যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পশ্চিমা বিশ্বে রাশিয়ার ২৮ হাজার কোটি মার্কিন ডলারের অর্থ জব্দ করা হয়েছে। র‌্যাপ্টো টাস্ক ফোর্স রাশিয়ার এ পরিমাণ অর্থ জব্দ করে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়। রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাস এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার বিপুল পরিমাণ অর্থ পশ্চিমা বিশ্বে জব্দ করা হয়েছে। এর সর্বমোট পরিমাণ ২৮ হাজার কোটি ডলার। যার বেশিরভাগ অর্থ ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে রয়েছে। র‌্যাপ্টোর এক মিটিংয়ে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এমন তথ্য সংবলিত প্রতিবেদনে উপস্থাপন করেছে।

প্রতিবেদনের তথ্যানুসারে জব্দ করা এসব অর্থের প্রাথমিক খোঁজ পেয়েছে র‌্যাপ্টো। এর সদস্য ও এখতিয়ারভুক্ত বিভিন্ন দেশ থেকে এ বিপুল পরিমাণ অর্থ জব্দ করা হয়। ইউক্রেনে আগ্রাসনের জন্য দেশটি ক্ষতিপূরণ দিলে এরপর এসব অর্থ রাশিয়াকে ফেরত দেওয়া হবে।

বৈঠকে রাশিয়ার চলমান আগ্রাসন রুখতে বিভিন্ন দেশের দেওয়া নিষেধাজ্ঞা আরো কার্যকর করতে বিভিন্ন আলোচনা করা হয়েছে। এ ছাড়া বৈঠকে এসব বিষয়ে আরও কড়াকড়ি আরোপ করতে দ্বৈত প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করা হয়েছে।

র‌্যাপ্টো মূলত পশ্চিমা বিশ্বের জোট যারা রাশিয়ার বিভিন্ন দেশে নিষেধাজ্ঞায় পড়া সম্পদের পরিমাণ পর্যালোচনা ও খোঁজ করে। এ জোটটি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের অর্থ ও বিচার বিভাগ, যুক্তরাজ্য, কানাডা জার্মানি, ইতালি, ফ্রান্স জাপান ও ইউরোপীয় ইউনিয়নের সমন্বয়ে গঠিত হয়েছে।

এর কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার জানান, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নিষেধাজ্ঞার পাশাপাশি সম্পদ জব্দ করতে পারে। এ ছাড়া এ-সংক্রান্ত বিষয়ে যেন মামলাগুলোর বিচার মিত্র দেশগুলো করতে পারে সেজন্য তাদের তথ্যও দেওয়া হয় বলে জানান তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু একটু আগেই আমি অন্য একটি দেশের প্রসঙ্গে ভিন্ন একটি প্রশ্নের উত্তরে বলেছিলাম, আমরা কখনোই কোনো ঘটনা ঘটার আগে সে বিষয়ে নিষেধাজ্ঞার পদক্ষেপের বিষয়টি বিবেচনা করি না। সাধারণভাবে বললে, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নিষেধাজ্ঞা একটি হাতিয়ার হতে পারে। তবে আমাদের কাছে অন্য উপায়ও আছে। যেমন সম্পদ জব্দ করা এবং মিত্র দেশগুলোতে তথ্য সরবরাহ করা, যাতে তারা সংশ্লিষ্ট বিষয়ে মামলা করতে পারে। আমরা সুষ্ঠু ও নিরপেক্ষভাবে দেশের দুর্নীতিবাজদের নির্মূল করতে বাংলাদেশকে উৎসাহিত করি।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় রথযাত্রা উৎসব শুরু

পাহাড়ি ঢলে চকরিয়ার কৃষিতে বিপর্যয়

যুক্তরাষ্ট্রের যে কোনো আগ্রাসনের জবাব হবে বিধ্বংসী: ইরান

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেলেন ১২ ফিলিস্তিনি বন্দি

জুলাই সনদ বাস্তবায়নে সরকার-বিরোধী দল একসঙ্গে কাজ করছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

নজরুল বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস ইউজিসি চেয়ারম্যানের

২৩৮ শিক্ষার্থীর ফল প্রকাশ হয়নি, বৃত্তির ফল পুনর্মূল্যায়নের দাবিতে মানববন্ধন

যেখানে সেনা অবস্থান, সেখানে বৃক্ষরোপণ: সেনাপ্রধান

চট্টগ্রামে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ শ্রমিক

এবার আইসিসিতে বড় দায়িত্ব পেলেন তামিম ইকবাল

১০

জুলাই শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের প্রেরণা: রাজশাহীর ডিসি

১১

ইরানকে ভদ্র আচরণ করার সতর্কবার্তা ট্রাম্পের

১২

দুই সপ্তাহে ২৫ বাড়ি বিলীন, তিস্তার কবলে সর্বস্বান্ত নদীপাড়ের মানুষ

১৩

দেশে ফিরেছেন স্পিকার

১৪

ফাইনালে উঠেই কড়া জবাব দিলেন লিওনেল মেসি!

১৫

মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর আ.লীগ নেতাদের হামলার অভিযোগ

১৬

রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

১৭

সরকার জনগণের প্রতি শতভাগ দায়বদ্ধ: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৮

গাজীপুরে ৭ তলা ভবনে আগুন, ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

১৯

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি

২০
X