কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৬ এএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৮ এএম
অনলাইন সংস্করণ

আইসিসির ওয়েবসাইট হ্যাক

দি হেগে আইসিসি সদর দপ্তর। ছবি : রয়টার্স
দি হেগে আইসিসি সদর দপ্তর। ছবি : রয়টার্স

হ্যাকারদের আক্রমণের মুখে পড়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওয়েবসােইট। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) নাগাদ প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারিনি। এ সময় ইমেইল স্ট্রিমিং ও ডকুমেন্ট শেয়ারিং কার্যক্রম বাধাগ্রস্থ হয়েছে। ট্রাইবুনালের আইনজীবী ও সংশ্লিস্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

নেদারলেন্ডের দি হেগভিত্তিক এ আদালত বিশ্বের বিভিন্ন সংবেদনশীল যুদ্ধাপরাধ মামলা পরিচালনা করে থাকে। মঙ্গলবার এটির ওয়েবসাইট হ্যাকিংয়ের শিকার হয়। ফলে বেশকিছু তথ্য খোয়া যায়। তবে এ নিয়ে বিস্তারিত তথ্য জানায়নি আইসিসি।

আদালত সূত্র জানিয়েছে, হ্যাকিংয়ের কারণে আইসিসির সংরক্ষণে থাকা বিভিন্ন তথ্য এলোমেলো ও কিছু বিষয় খোয়া গেছে। খোয়া যাওয়া তথ্যগুলোর বেশিরভাগই যুদ্ধাপরাধ মামলার। এসব মামলা আদালতে বিচারের জন্য নথিভূক্ত ছিল।

বৃহস্পতিবার নাগাদ এ ধাক্কা সামলে উঠতে পারেনি আদালত। এমনকি খোয়া যাওয়া তথ্যগুলো সংশ্লিষ্ট দেশের সরকারের কাছ থেকেও জোগাড় করা যাচ্ছে না। এছাড়া প্রতিষ্ঠানটির ইন্টারনেট সংযোগও অকার্যকর করে দিয়েছে হ্যাকাররা।

আদালতের এক স্টাফ সাংবাদিকদের জানান, বর্তমানে আদালতে এডোয়ার্ড এনগাইসোনা এবং আলফ্রেড ইয়েকাতোম নামে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের দুই সামরিক নেতার বিচারকাজ চলছে। মঙ্গলবার তাদের বিচারকাজ চলার সময়ে লাইভস্ট্রিম বন্ধ হয়ে যায়। এ সময় গ্যালারিতেও কোনো সাউন্ড ছিল না।

আশঙ্কা করা হচ্ছে যে এ হ্যাকিংয়ের পেছনে আসামিপক্ষের হাত রয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে আসামিপক্ষ। তাদের আইনজীবী গির্ত জ্যান নুপস বলেন, আমরা ডিফেন্স টিম হিসেবে কোর্টসিস্টেমে আমাদের প্রবেশাধিকার খুবই সীমিত।

উল্লেখ্য, ইউক্রেনে শিশুদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার অভিযোগে গত মার্চ মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। এরপর থেকে পুতিন বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন এড়িয়ে চলছেন। এমনকি জি-২০ ও ব্রিকস সম্মেলনেও যোগ দেননি তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে মেসির মুখোমুখি হওয়া দারুণ হবে: রোনালদো

এরবিলের নতুন আকর্ষণ ‘হ্যাঙ্গিং গার্ডেনস অব ব্যাবিলন’

শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার

প্রকৃতি মাতানো অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘ডোরাকাটা বাঘ’

পে-স্কেল নিয়ে বসছে সভা, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

সেতুর অভাবে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ, অর্ধশতক ধরে নৌকাই ভরসা

১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু

ভয়াবহ রূপ নিচ্ছে যমুনা নদীর ভাঙন

ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করবেন আইএইএর পরিদর্শকরা: ট্রাম্প

কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়, প্রস্তাব পাস

১০

মালদ্বীপ প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ সহজ করতে হাইকমিশনের উদ্যোগ

১১

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

১২

ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েল

১৩

রাজধানীতে দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৪

গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার

১৫

১৮ কোটি টাকার হাসপাতাল এখন শিয়ালের আবাসস্থল

১৬

বাঁচা-মরার লড়াইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার

১৭

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে আতঙ্ক

১৮

বিশ্বকাপ থেকে বাদ পড়েছে যেসব দল

১৯

সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২০
X