কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ০৩:০১ পিএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ০৩:২২ পিএম
অনলাইন সংস্করণ

ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা দিচ্ছে ওয়াগনার

ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা এসএ-২২ বা প্যান্টসির এস-১। ছবি : সংগৃহীত
ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা এসএ-২২ বা প্যান্টসির এস-১। ছবি : সংগৃহীত

লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার। ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে ইরানপন্থি এই সশস্ত্র গোষ্ঠীকে সহায়তার অংশ হিসেবে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ওয়াগনার। মার্কিন গোয়েন্দাদের বরাতে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে নিউইয়র্ক পোস্ট।

ওয়াল স্ট্রিট জার্নালকে উদ্ধৃত করে নিউইয়র্ক পোস্ট বলেছে, বর্তমানে রুশ এসএ-২২ নামের এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহ নিয়ে ওয়াগনার ও হিজবুল্লাহর মধ্যে যে আলোচনা চলছে তা পর্যবেক্ষণ করছেন আমেরিকান কর্মকর্তারা। এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাটি প্যান্টসির এস-১ নামেও পরিচিত।

অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাটি রাশিয়ার তৈরি। এটি ট্রাক থেকে উৎক্ষেপণযোগ্য সারফেস-টু-এয়ার মিসাইল ও অ্যান্টি-এয়ারক্রাফ্ট আর্টিলারি অস্ত্র সিস্টেম। এটি যে কোনো ধরনের বিমান হামলা মোকাবিলায় বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও বন্দুক ব্যবহার করে।

ইউক্রেন যুদ্ধে উন্নত এই ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা ব্যবহার করেছে রাশিয়া। এবার ইসরায়েলের বিমান হামলার ঠেকাতে এই অস্ত্র মধ্যপ্রাচ্যে মোতায়েন করতে পারে হিজবুল্লাহ। তবে ইসরায়েলি বোমা হামলা ঠেকাতে হামাসকে এই অস্ত্র দেওয়া হবে কিনা কিনা, তা এখনো অস্পষ্ট।

উল্লেখ্য, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের যুদ্ধ ঘিরে লেবাননের সীমান্তে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ বেড়েই চলেছে। প্রায় প্রতিদিনই সেখানে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। যদিও এই যুদ্ধে অন্য কোনো পক্ষকে না জড়াতে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে বাইডেনের হুঁশিয়ারি সত্ত্বেও গত সপ্তাহে বৈঠক করে ইসরায়েলের বিরুদ্ধে যৌথ যুদ্ধ ঘোষণা করেছেন হামাস, হিজবুল্লাহ ও ইসলামিক জিহাদের প্রধানরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

১২

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

১৩

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১৪

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১৫

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১৬

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৭

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৮

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৯

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

২০
X