কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ১২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

গোয়েন্দা তথ্য হাতিয়ে নিতে ঘুষ, মার্কিন দূতাবাসের দুই কর্মকর্তা বহিষ্কার

স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোবেলস। ছবি : সংগৃহীত
স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোবেলস। ছবি : সংগৃহীত

গোয়েন্দা তথ্য হাতিয়ে নিতে স্প্যানিশ গোয়েন্দা কর্মকর্তাদের ঘুষ দেওয়ার চেষ্টা করার অভিযোগে যুক্তরাষ্ট্রের দূতাবাসের দুই কর্মকর্তাকে বহিষ্কার করেছে স্পেন। এ বিষয়ে যুক্তরাষ্ট্রে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোবেলস। অবশ্য এ ঘটনায় দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলেও দাবি করেছেন তিনি। খবর আলজাজিরার।

বৃহস্পতিবার মার্গারিটা রোবেলস বলেছেন, স্পেন ও যুক্তরাষ্ট্র বন্ধু, মিত্র ও অংশীদার। যখন এমন কোনো সমস্যা সামনে আসে যা আমাদের দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলতে পারে তা নিয়ে আলোচনা হয় এবং সমাধান করা হয়। তবে তা কোনোভাবেই আমাদের সম্পর্ককে প্রভাবিত করে না।

স্প্যানিশ সংবাদপত্র এল পাইস জানিয়েছে, মাদ্রিদের অনুরোধের পর মার্কিন দূতাবাসের দুজন কর্মকর্তাকে সরাসরি অপসারণ করা হয়েছে। এই দুই কর্মকর্তা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে স্প্যানিশ গোয়েন্দা এজেন্টদের কাছ থেকে গোয়েন্দা তথ্য হাতিয়ে নিতেন।

স্পেনের গোয়েন্দা সংস্থা সিএনআইয়ে অনিয়মের বিষয়টি বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে। তবে স্প্যানিশ গোয়েন্দারা ওই দুই মার্কিন দূতাবাস কর্মকর্তার কাছে কোন ধরনের তথ্য বিনিময় করেছেন, তা স্পষ্ট নয়।

সংবাদপত্র এল পাইস জানিয়েছে, দূতাবাস এলাকার সিএনআইপ্রধান এবং তার সহকারীকে দুই মাস আগে গ্রেপ্তার করা হয়েছিল। তবে আদালত তাদের মামলাটি গোপন রাখার নির্দেশ দিয়েছেন। এ ঘটনায় মার্কিন রাষ্ট্রদূত জুলিসা রেইনোসো স্প্যানিশ কর্তৃপক্ষ তলব করলে তিনি জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন।

গত সোমবার এ বিষয়ে জানতে চাইলে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান কোনো মন্তব্য করতে রাজি হননি। মাদ্রিদে মার্কিন দূতাবাস ও স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য করতে অস্বীকার করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১০

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১১

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১২

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৪

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৫

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৬

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৭

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৮

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৯

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

২০
X