কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

অবশেষে খোঁজ মিলল পুতিনের কট্টর সমালোচক নাভালনির

আলেক্সি নাভালনি। ছবি : সংগৃহীত
আলেক্সি নাভালনি। ছবি : সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক ‍ও বিরোধীদলীয় নেতা আলেক্সি নাভালনির খোঁজ মিলেছে। দুই সপ্তাহের বেশি সময় পর তার সঙ্গে দেখা করতে পেরেছেন আইনজীবীরা। সোমবার (২৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ বলেছেন, নাভালনিকে উত্তর রাশিয়ার আর্কটিক অঞ্চলের আইকে-৩ কারাগারে স্থানান্তরিত করা হয়েছে। কারাগারটি রাজধানী মস্কো থেকে প্রায় এক হাজার ৯০০ কিলোমিটার উত্তর-পূর্বে ইয়ামাল-নেনেট অঞ্চলের খার্প এলাকায় অবস্থিত। এতদিন নাভালনি মস্কো থেকে ২৩৫ কিলোমিটার পূর্বে ভ্লাদিমির অঞ্চলের আইকে-৬ কারাগারে সাজা খাটছিলেন।

নাভালনির সহযোগীরা জানিয়েছিলেন, গত ৬ ডিসেম্বর কারাগার থেকে উধাও হয়ে যান নাভালনি। এরপর থেকে তার সঙ্গে আইনজীবীরা দেখা করতে পারছিলেন না। এ কারণে তার অবস্থান নিয়ে তাদের মাঝে শঙ্কা দেখা দেয়। তবে নাভালনির আইনজীবী সোমবার তার দেখা পেয়েছেন বলে জানিয়েছেন ইয়ারমিশ।

পুতিন ও রুশ সামরিক অভিজাত নেতাদের বিরুদ্ধে বেশ সরব ৪৭ বছর বয়সী নাভালনি। ২০২০ সালের আগস্টে সাইবেরিয়ার টমসক শহর থেকে উড়োজাহাজে করে মস্কোয় ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে প্রথমে সাইবেরিয়ার একটি হাসপাতালে এবং সেখান থেকে চিকিৎসার জন্য জার্মানির বার্লিনে নেওয়া হয়। জার্মানির চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন তিনি।

একই বছরের সেপ্টেম্বরে পরীক্ষা-নিরীক্ষা করে বিশেষজ্ঞরা জানান, নাভালনিকে রুশ নার্ভ এজেন্ট ‘নোভিচক’ বিষ প্রয়োগ করেছে। এ জন্য সরাসরি পুতিনকে দায়ী করে আসছেন নাভালনি। যদিও পুতিন এ অভিযোগ অস্বীকার করেছেন।

এমন পরিস্থিতিতে ক্রেমলিনের হুমকি উপেক্ষা করে ২০২১ সালের ১৭ জানুয়ারি দেশে ফিরলে মস্কো বিমানবন্দরেই তাকে গ্রেপ্তার করে রুশ কর্তৃপক্ষ। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১০

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১১

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১২

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৩

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৪

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৫

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৬

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৭

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৮

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৯

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

২০
X