কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৪, ০৩:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনের হামলায় রাশিয়ার দুই তেলের ডিপোয় আগুন

ইউক্রেনের ড্রোন হামলায় রুশ তেলের ডিপোয় আগুন। পুরোনো ছবি।
ইউক্রেনের ড্রোন হামলায় রুশ তেলের ডিপোয় আগুন। পুরোনো ছবি।

রাশিয়ার দুটি তেলের ডিপোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুটি ডিপোতে আগুন লেগে গেছে। মঙ্গলবার (১২ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় গভর্নর জানিয়েছেন, রাশিয়ার দুটি তেলের ডিপোয় আগুন লেগেছে। এ দুটি ডিপোর একটি হলো মস্কোর পূর্ব থেকে ৪৫০ কিলোমিটার দূরের শহর কস্তোভোয় এবং অপরটি ইউক্রেনের সীমান্তবর্তী এলাকা থেকে ১৬০ কিলোমিটার দূরের শহর ওরওলে। এ দুটি ডিপোয় ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছিল। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বেলগ্রোদের আঞ্চলিক গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ জানান, ইউক্রেনের সেনারা তাদের খারকিভ শহরের নিকটবর্তী রাশিয়ার বেলগ্রোদেও রাতে ড্রোন হামলা চালিয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ইউক্রেনের এ হামলায় ৭টি কমিউনিটিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

অন্যদিকে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শেষ দিনে তারা রাশিয়ার ২৭টি সামরিক যান ধ্বংস করেছে। এ ছাড়া এ সময়ে তারা ৪২ ড্রোন, ৮টি ট্যাংক এবং দুটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস করেছে।

গত ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেনে হামলার দুই বছর পূর্ণ হয়েছে। চলতি বছরের শুরুতে এ হামলা জোরদার করেছে উভয়পক্ষ। জাতিসংঘ জানিয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রায় ১১ হাজার বেসামরিক লোক নিহত হয়েছেন।

গত শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে মধ্যপ্রাচ্য, এশিয়া এবং প্রশান্ত মহাসগরীয় অঞ্চলবিষয়ক সহকারী প্রধান মোহাম্মদ খালেদ খায়ের জানান, যুদ্ধে এখন পর্যন্ত ১০ হাজার ৭০৩ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। তাদের মধ্যে ৫৯৪ শিশুও রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

নিহত ৪ গারো পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

১০

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১১

রাজধানীতে আজ কোথায় কী

১২

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

১৩

বিশ্ব বাবা দিবস আজ

১৪

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৫

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১৬

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১৭

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১৮

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৯

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

২০
X