কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ০৯:১৮ এএম
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ০৯:৩৭ এএম
অনলাইন সংস্করণ

কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের হামলার কঠোর জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ জন্য রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করছে বলেও জানান তিনি। খবর আরটি।

সোমবার (১৭ জুলাই) ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে সংযোগকারী কার্চ সেতুতে নৌড্রোনের মাধ্যমে হামলা চালায় ইউক্রেন। এতে রুশ এক দম্পতি নিহত এবং তাদের মেয়ে আহত হন।

সোমবার রুশ জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পুতিন বলেন, ‘এটা কিয়েভ সরকারের আরেকটি সন্ত্রাসী হামলা। সামরিক দিক থেকে এ হামলার কোনো মূল্য নেই। কেননা এই সেতু সামরিক সরঞ্জাম পরিবহনের জন্য আর ব্যবহার করা হয় না। এটা একটি নৃশংস হামলা। এতে শুধু নিরপরাধ মানুষ হতাহত হয়েছে।’

তিনি বলেন, ‘মস্কো এই হামলার কঠোর প্রতিশোধ নেবে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এরই মধ্যে এই ধরনের ব্যবস্থার জন্য প্রয়োজনীয় প্রস্তাব তৈরি করছে।’

একই সঙ্গে সেতু ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুতিন। তিনি বলেন, ‘কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই সেতুর নিরাপত্তা ব্যবস্থা উন্নতকরণে সুনির্দিষ্ট প্রস্তাবের জন্য আমি অপেক্ষা করছি।’

২০১৪ সালে ক্রিমিয়া উপদ্বীপ ইউক্রেন ছেড়ে রাশিয়ার সঙ্গে যোগ দেয়। এরপর রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে উপদ্বীপটিকে যুক্ত করতে ২০১৮ সালে ১৯ কিলোমিটারের এই সেতুটি চালু করা হয়।

এর আগে ২০২২ সালের অক্টোবরে এই সেতুতে ট্রাক বোমা হামলার ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় পাঁচজন নিহত হয়েছিলেন। প্রথমে এ হামলার স্বীকার না করলেও পরবর্তীতে দায় স্বীকার করে ইউক্রেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ায় যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১০

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১১

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১২

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৩

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৪

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৫

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৬

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৭

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৮

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৯

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

২০
X