কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪, ০৭:৪২ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

এবার ভারিবর্ষণে ডুবছে ভারতের পশ্চিমবঙ্গ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

টানা ভারি বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে ভারতের ত্রিপুরাসহ বাংলাদেশের ফেনী, নোয়াখালী ও বৃহত্তর কুমিল্লা অঞ্চল। একইসঙ্গে লাগাতার বৃষ্টিতে পশ্চিমবঙ্গের দক্ষিণ ও উত্তরবঙ্গে বেশকিছু জেলায়ও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) সারারাত বৃষ্টি হওয়ায় শুক্রবার এসব এলাকায় পানি জমতে থাকে।

এর আগে সিকিমে পাহাড়ধসের ফলে জলবিদ্যুৎকেন্দ্রের একাংশ ভেঙে যাওয়ায় পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার গজলডোবায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানায়, টাঙন, পুনর্ভবা ও গঙ্গা নদীতে পানিরস্তর বেড়েছে। বিপৎসীমার উপর দিয়ে বইছিল নদীগুলোর পানিস্তর। কিন্তু ধীরে ধীরে জলপাইগুড়ির বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। সব নদীর পানিস্তর লাল সতর্কতা থেকে হলুদ সতর্কতায় নেমে দাঁড়িয়েছে।

তবে, লাগাতার বৃষ্টিতে পশ্চিমবঙ্গের মহানন্দা নদীতে পানি বেড়ে গেছে। এছাড়া তিস্তা, তোর্সা, রায়ডাক, জলঢাকাসহ বিভিন্ন নদীতে পানি স্তর অনেকটাই বেড়ে গেছে। এরই মধ্যে সবকটি জেলা প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়ানোর পাশাপাশি আপৎকালীন পরিস্থিতির জন্য প্রস্তুতি সেরে রাখা হয়েছে। এছাড়া বিপর্যয় মোকাবিলায় দলগুলোকেও প্রস্তুত থাকার জন্য নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গজুড়েই নিম্নচাপের প্রভাব রয়েছে। সপ্তাহের শেষদিকে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রপাতসহ ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১০

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১১

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১২

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৩

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৪

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৫

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৬

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৭

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৮

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৯

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

২০
X