কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ০৩:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বিক্ষোভ-সংঘর্ষে রণক্ষেত্র কলকাতা

পুলিশের জলকামান উপেক্ষা করে ভারতের জাতীয় পতাকা হাতে এক বিক্ষোভকারী। ছবি : সংগৃহীত
পুলিশের জলকামান উপেক্ষা করে ভারতের জাতীয় পতাকা হাতে এক বিক্ষোভকারী। ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় ঘেরাও কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আন্দোলনকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। মঙ্গলবার (২৭ আগস্ট) রাজ্যের রাজধানী কলকাতার বিভিন্ন স্থানে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। এতে পুলিশসহ অনেক আন্দোলনকারী আহত হয়েছেন।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, আরজি কর হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে চলা বিক্ষোভ মুখ্যমন্ত্রী মমতাবিরোধী আন্দোলনে রূপ নেয়। এরই অংশ হিসেবে রাজ্য সচিবালয় ঘেরাও কর্মসূচি ‘নবান্ন অভিযান’ ঘোষণা করে ‘পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ’।

মঙ্গলবার সকালে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে রওনা করেন আন্দোলনকারীরা। পথে পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়।

এ সময় আন্দোলনকারীদের হঠাতে লাঠিপেটা, জলকামান, কাঁদানে গ্যাস ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কলকাতার পুলিশ ট্রেনিং স্কুল (পিটিএস)-এর কাছেও বিক্ষোভকারীদের আটকাতে জলকামান ব্যবহার করতে দেখা যায়।

তবু আন্দোলনকারীরা নবান্ন অভিমুখে যেতে অনড়। তারা ব্যারিকেডের উপরে উঠেও ‘দাবি এক, দফা এক, মমতার পদত্যাগ’ স্লোগান দিচ্ছেন। বিক্ষোভকারীদের অনেকের হাতে থাকা কালো পোস্টারেও রয়েছে এই স্লোগান। কারও কারও হাতে রয়েছে জাতীয় পতাকা। বিক্ষোভকারীদের বক্তব্য, আরজি কর-কাণ্ডের প্রতিবাদে তারা নবান্নে যেতে চান। কিন্তু পুলিশ তাদের বাধা দিচ্ছে।

এদিকে কোথাও কোথাও আন্দোলনকারীরা প্রতিরোধের চেষ্টা করেন। তাদের ইট-পাটকেলে পুলিশ সদস্যরা আহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম মতে, হাওড়া ব্রিজ, সাঁতরাগাছি, ফোরশোর রোড, কলকাতার পুলিশ ট্রেনিং স্কুল এলাকা পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব!

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১০

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১১

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১২

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৩

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৪

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৫

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১৬

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১৭

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১৮

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১৯

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

২০
X