কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ২১ বাংলাদেশি গ্রেপ্তার

গ্রেপ্তার বাংলাদেশিরা। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার বাংলাদেশিরা। ছবি : সংগৃহীত

ভারতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ২১ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে অবৈধভাবে বসবাসের অভিযোগে মহারাষ্ট্রের পুনে জেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের সন্ত্রাসবিরোধী শাখা অভিযান এ অভিযান চালিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পুনের একটি গ্রামে এসব বাংলাদেশি অবৈধভাবে বসবাস করছিলেন। তাদের গ্রেপ্তারে গোপন সংবাদের ভিত্তিতে পুনে জেলার রঞ্জনগাঁও এমআইডিসি এলাকার কারেগাঁওয় এলাকায় অভিযান চালিয়েছে দেশটির পুলিশ বাহিনী।

পুলিশ জানিয়েছে, অভিযানে ১৫ পুরুষ, চার নারী ও দুজন তৃতীয় লিঙ্গের বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। ভুয়া প্যান কার্ড, আধার কার্ড এবং ভুয়া ভোটার আইডি ব্যবহার করে আসছিলেন।

পুনের পুলিশ সুপার পঙ্কজ দেশমুখ বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে রঞ্জনগাঁও এমআইডিসি থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারের পর তাদের আদালতে তোলা হয়েছে। আদাল তাদের মধ্যে ১০ জনকে পুলিশ হেফাজতে পাঠিয়েছেন। তারা ছয় মাস থেকে ১০ বছর ধরে সেখানে বসবাস করে আসছিলেন।

পুলিশ সুপর বলেন, এসব বাংলাদেশির ভারতে প্রবেশের কারণ খতিয়ে দেখা হচ্ছে। তারা কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি বলেন, এসব বাংলাদেশিকে যারা জাল নথি সরবরাহ করেছেন তাদেরও খুঁজে বের করা হচ্ছে। এ ছাড়া তারা কেন ভারতে অবস্থান করছিলেন তাও খতিয়ে দেখা হচ্ছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, তাদের কেউ কেউ শ্রমিক হিসেবে কাজ করতেন। তারা স্থল ও সমুদ্রপথে অবৈধভাবে প্রবেশ করেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১০

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১১

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১২

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৩

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৪

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৫

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৬

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৭

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৮

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৯

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

২০
X