কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

১০ বছর ধরে মৃত বাবার স্ত্রী মেয়ে!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

১০ বছর ধরে মৃত বাবার স্ত্রী সেজে প্রায় মাসে ১০ হাজার রুপি করে অবসর ভাতা তুলেছেন তার মেয়ে মোহসিনা। বিষয়টি তাঁরই সাবেক স্বামী ফাঁস করেন। মোহসিনা পারভেজ (৩৬) নামের ওই নারীকে পরে পুলিশ গ্রেপ্তার করে বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের ইতাহ জেলার আলিগঞ্জ শহরে।

গত সোমবার (৭ আগস্ট) জারি করা আদালতের আদেশের পর তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ওয়াজাহাত উল্লাহ খান নামের একজন অবসরপ্রাপ্ত রাজস্ব ক্লার্ক ২০১৩ সালের ২ জানুয়ারি মারা যান। তাঁর স্ত্রী সাবিয়া বেগম ওয়াজাহাত উল্লাহর আগেই পৃথিবীর মায়া কাটান। মোহসিনা নিজেকে বাবার স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দিতে প্রয়োজনীয় কাগজপত্র জাল করেন এবং ওই অবসর ভাতা তোলার জন্য প্রয়োজনীয় অনুমোদন জোগাড় করতে সক্ষম হন।

আরও পড়ুন : অনলাইনে ভারতীয় যুবককে বিয়ে পাকিস্তানি নারীর

কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত এভাবে ১২ লাখ রুপির বেশি তুলেছেন এই নারী। মোহসিনার সঙ্গে ফারুক আলীর বিয়ে হয় ২০১৭ সালে। তবে সম্পর্কের অবনতি হতে থাকলে একপর্যায়ে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়। মোহসিনা যে প্রতারণার মাধ্যমে বাবার অবসর ভাতা তুলছিলেন, সেটা ফারুকের জানা ছিল। তবে গত বছর মোহসিনা তাঁকে ছেড়ে দেওয়ার পরেই বিষয়টি ফাঁস করেন তিনি। ঘটনাটি জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আলিগঞ্জের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের নেতৃত্বে প্রাথমিক তদন্তে জানা গেছে যে মোহসিনা পেনশন আবেদনে ‘চতুরতার সঙ্গে তার মায়ের নাম ও নিজের ছবি ব্যবহার করে’ কর্তৃপক্ষকে ফাঁকি দিয়েছেন।

ফারুকের মোহসিনার জালিয়াতির বিষয়ে করা অভিযোগটি যাচাইয়ের পর মোহসিনা বিরুদ্ধে আলিগঞ্জ থানায় একটি এজাহার নথিভুক্ত করা হয়। এতে প্রতারণা, জাল নথি তৈরিসহ বিভিন্ন অভিযোগ আনা হয়। পুলিশ জানিয়েছে, এই নারীর আবেদনপত্র যেসব কর্মকর্তা যাচাই-বাছাই করেছেন, তাঁদের বিষয়েও তদন্ত করা হবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অলোক কুমার বলেন, অভিযুক্তের সঙ্গে যোগসাজশের প্রমাণ মিললে যাচাইয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১০

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১১

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১২

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৩

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৪

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৫

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৬

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৮

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৯

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

২০
X