কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ০৩:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ভারতীয় চা বাগান থেকে ৬ বাংলাদেশি আটক

আটক ৬ বাংলাদেশি। ছবি : সংগৃহীত
আটক ৬ বাংলাদেশি। ছবি : সংগৃহীত

ভারতীর উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় অভিযান চালিয়ে ৬ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। বুধবার (৩০ আগস্ট) বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী সাব্রুম এলাকায় একটি চা বাগানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম নর্থইস্ট টুডে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যম জানিয়েছে, আটক ৬ বাংলাদেশির বাড়ি চট্টগ্রামে। সীমান্তবর্তী চা বাগাানে বাংলাদেশিদের অবস্থানের গোপন সংবাদ পেয়ে অভিযান চালায় সাব্রুম থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন থানার উপপরিদর্শক ধ্রুব মজুমদার।

পুলিশ জানিয়েছে, অভিযানের বিষয়টি টের পেয়ে তারা চা বাগানে পালিয়ে যায়। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়।

নর্থইস্ট টুডে জানিয়েছে, আটক ছয় বাংলাদেশি চট্টগ্রামের বাসিন্দা। তাদের বিষয়ে আরও তদন্তের জন্য সাব্রুম থানায় নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে গত জুলাই মাসের তৃতীয় সপ্তাহে ত্রিপুরার একটি বাস টার্মিনাল থেকে ৯ বাংলাদেশি নাগরিককে আটক করে ভারতীয় পুলিশ। তাদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী এবং তিনজন শিশু ছিলেন। তারও আগে গত জুন মাসে ত্রিপুরার রাজধানী আগরতলার রেলওয়ে স্টেশন থেকে ১০ বাংলাদেশি নাগরিককে আটক করে পুলিশ।

উল্লেখ্য, ত্রিপুরা রাজ্যের সঙ্গে বাংলাদেশের ৮৫৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এর মধ্যে কাঁটাতারের বেড়া ছাড়া উন্মুক্ত অবস্থায় রয়েছে ৫০ কিলোমিটার সীমান্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১০

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১১

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১২

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৩

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৫

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৭

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৮

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৯

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

২০
X