কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ০৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ

দাবি আদায়ে সচিবালয় অভিমুখে তথ্য আপাদের পদযাত্রা ও স্মারকলিপি

সচিবালয় অভিমুখে তথ্য আপাদের পদযাত্রা। ছবি : কালবেলা
সচিবালয় অভিমুখে তথ্য আপাদের পদযাত্রা। ছবি : কালবেলা

চাকরি রাজস্বখাতে স্থানান্তরসহ তিন দফা দাবি আদায়ে সচিবালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি দিয়েছেন মহিলা ও শিশু মন্ত্রণালয়ের তথ্য আপা প্রকল্পের কর্মীরা।

রোববার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে একটি মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যান তারা। পরে মিছিল নিয়ে সচিবালয়ের সামনে এলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশি বাধার মুখে সেখানেই বসে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তথ্য আপা প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারীরা। তারা বলেন, সরকার তাদের দাবির প্রতি কোনো প্রকার কর্ণপাত করছে না। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

পরে আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি সংগীতা সরকারসহ চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সুমাইয়া আক্তার ও খুলনা বিভাগীয় প্রতিনিধি সাবিহা তারিন স্মারকলিপি নিয়ে সচিবালয়ে যান।

সচিবালয়ে তথ্য আপা প্রতিনিধিরা তিন উপদেষ্টার সঙ্গে দেখা করে স্মারকলিপি প্রদান করেন। আন্দোলনকারীরা জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের সঙ্গে আলোচনা করেন। তথ্য আপা প্রতিনিধিরা জানান, ৪৭ দিন ধরে রাজপথে অবস্থানকারী হাজারো নারী কর্মীর আত্মত্যাগ ও ত্যাগ স্বীকার আজও অনুত্তরিত। এ সময় তারা কোনো প্রতিশ্রুতি নয়, বরং একটি সম্মানজনক স্থায়ী সমাধানের দাবি করেন উপদেষ্টাদের কাছে।

আন্দোলকারীদের সঙ্গে আলোচনার সময় উপদেষ্টারা তাদের বক্তব্য শুনেন। তারা তথ্য আপা কর্মীদের জানান, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠিয়ে বিষয়টি ফরওয়ার্ড করবেন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়ে উদ্যোগ নিবেন।

স্মারকলিপিতে তারা ৩টি দাবি পেশ করেন। দাবিগুলো হলো- তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প ২য় পর্যায় প্রকল্পের পদ অবিলম্বে রাজস্বখাতে সৃষ্টি করতে হবে এবং সৃজিত পদের বিপরীতে বর্তমানে কর্মরত দক্ষ ও অভিজ্ঞ জনবলকে পদায়নের জন্য অন্যান্য মন্ত্রণালয়ের প্রকল্পের অনুরূপ বিশেষ বিধান প্রণয়ন করতে হবে। কর্তনকৃত বেতন ভাতা অবিলম্বে পরিশোধ করতে হবে। ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে বর্তমানে কর্মরত জনবল রাজস্বখাতে স্থানান্তরের রোডম্যাপ লিখিত প্রজ্ঞাপন আকারে দিতে হবে।

উল্লেখ্য, গত ৪৭ দিন ধরে দেশের বিভিন্ন উপজেলা ও জেলার নারী তথ্যসেবা কর্মকর্তা ও কর্মচারীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

১০

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১১

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১২

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৩

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৪

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৫

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৬

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৭

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৮

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৯

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

২০
X