কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১০:৫৭ এএম
আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১১:২৯ এএম
অনলাইন সংস্করণ

স্ত্রীর বিলাসবহুল চাহিদা মেটাতে চুরির পথ বেছে নিলেন নববিবাহিত যুবক

এক বৃদ্ধার গলা থেকে স্বর্ণের হার ছিনিয়ে নেওয়ার অভিযোগে তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।  ছবি : সংগৃহীত
এক বৃদ্ধার গলা থেকে স্বর্ণের হার ছিনিয়ে নেওয়ার অভিযোগে তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত

ভারতের রাজস্থানের জামওয়াড়ামগড় গ্রামের বাসিন্দা তরুণ পারেক। সদ্য বিবাহের পর স্ত্রীর বিলাসবহুল চাহিদা পূরণ করতে না পেরে চুরির পথ বেছে নেন। তিনি নিয়মিত জয়পুর যেতেন চুরি করতে এবং অত্যন্ত পরিকল্পিতভাবে কাজ করতেন যাতে কারও মনে কোনো সন্দেহ না হয়।

তরুণ একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন এবং তিনি একজন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (BBA) স্নাতক। কিন্তু বিয়ের কয়েক দিনের মধ্যেই স্ত্রীর চাপে চাকরি ছেড়ে দিয়ে চুরি করা শুরু করেন। বিয়ের এক মাসের মাথায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, স্ত্রীর ক্রমবর্ধমান আর্থিক চাহিদা ও বিলাসী জীবনের জন্য তরুণ অপরাধের পথে নামেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, তার স্ত্রী নিয়মিতভাবে টাকা এবং দামি জিনিসের জন্য চাপ দিচ্ছিলেন। এই চাপ সামলাতে না পেরে তরুণ তার চাকরি ছেড়ে দেন এবং অপরাধে জড়িয়ে পড়েন।

সম্প্রতি জয়পুরের ট্রান্সপোর্ট নগর এলাকায় এক বয়স্ক নারীর গলা থেকে স্বর্ণের হার ছিনিয়ে নেওয়ার ঘটনায় তিনি জড়িত ছিলেন। দুপুর বেলায় জনবহুল এলাকায় এ ঘটনা ঘটায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ তরুণের গতিবিধি ট্র্যাক করে এবং শুক্রবার তাকে গ্রেপ্তার করে।

এখন পুলিশ তরুণকে জিজ্ঞাসাবাদ করছে—সে কতগুলো অপরাধ করেছে, তার সঙ্গে কেউ জড়িত ছিল কি না এবং তার স্ত্রী এসবের কিছু জানতেন কি না, তা জানার চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১০

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১১

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১২

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৩

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৪

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৫

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৬

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৭

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৮

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৯

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

২০
X