কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ০৬:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে ৮ দিনের রিমান্ডে বাংলাদেশি অভিনেত্রী

অভিযুক্ত অভিনেত্রী। ছবি : সংগৃহীত
অভিযুক্ত অভিনেত্রী। ছবি : সংগৃহীত

বাংলাদেশি মডেল ও অভিনেত্রীকে আট দিনের রিমান্ড দিয়েছে ভারত। একইসঙ্গে দুই দেশের পরিচয়পত্র রাখার অভিযোগে আটকের পর তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। এছাড়া তার স্বামীর বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে।

শুক্রবার (০১ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার ওই বাংলাদেশি মডেল ও অভিনেত্রীর নাম শান্তা পাল। গত ৩০ জুলাই তাকে যাদবপুর থাকা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ভারতের ভোটার আইডি ও আধার কার্ড উদ্ধার করা হয়েছে। অ্যাপ ক্যাবের ব্যবসা করতে গিয়ে তিনি পুলিশের জালে ধরা পড়েন।

কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানিয়েছেন, শান্তার বিরুদ্ধে নথিপত্র জালিয়াতির অভিযোগ তদন্তাধীন। পুলিশ খতিয়ে দেখছে, কীভাবে তিনি ভারতীয় নাগরিকত্বের এসব প্রমাণপত্র সংগ্রহ করলেন এবং সেগুলো আসল না নকল, তাও যাচাই করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শান্তা ২০২৩ সাল থেকে যাদবপুরের বিজয়গড়ে একটি ফ্ল্যাটে ভাড়াটে হিসেবে ছিলেন। তবে বিভিন্ন জায়গায় ভিন্ন ঠিকানা ব্যবহার করতেন তিনি। এমনকি সম্প্রতি ঠাকুরপুকুর থানায় প্রতারণার অভিযোগ দায়ের করার সময়ও ভিন্ন ঠিকানা দেন তিনি, যা পুলিশের সন্দেহ বাড়িয়ে দেয়।

তদন্তে নেমে শান্তার ফ্ল্যাট থেকে একাধিক বাংলাদেশি পাসপোর্ট, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং বিমান সংস্থার আইডি কার্ড উদ্ধার করে পুলিশ। তারা এখন খুঁজে দেখছে, কোন নথির ভিত্তিতে তিনি ভারতের আধার ও ভোটার কার্ড পেয়েছেন। সে সূত্রে ইউইডিএআই ও নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এছাড়া রেশন কার্ড সংক্রান্ত তথ্য জানার জন্য খাদ্য দপ্তরেও নথি পাঠানো হয়েছে।

মডেলিং ও অভিনয়ের মাধ্যমে শান্তার কর্মজীবন শুরু। বাংলাদেশের দুটি নামি প্রতিষ্ঠানের হয়ে কাজ করেছেন তিনি। অংশ নিয়েছেন একাধিক বিউটি কনটেস্টে। জানা যায়, ‘ব্যাচেলর ইন ট্রিপ’ সিনেমার মাধ্যমে তার বড়পর্দায় অভিষেক হয়। এছাড়াও তামিল ছবি ‘ইয়েরালাভা’-তেও কাজ করেছেন বলে জানা গেছে, যেখানে পরিচালনায় ছিলেন বিশ্বনাথ রাও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X