কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ০৪:২৫ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

‘ভারতের উন্নতি সহ্য হচ্ছে না যুক্তরাষ্ট্রের’

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন শুল্ক নীতির তীব্র সমালোচনা করে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিতপূর্ণভাবে কটাক্ষ করে কঠোর বার্তা দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তার অভিযোগ, কিছু দেশ ও তাদের নেতারা ভারতের দ্রুত অগ্রগতি সহ্য করতে পারছেন না।

এনডিটিভির খবরে বলা হয়, মন্ত্রী মজার ছলে ট্রাম্পকে ‘সবকে বস’ (সবার বস) বিশেষায়িত করে বলেন, তারা আমাদের উন্নতিতে তারা খুশি নন। তিনি বলেন, “সবকে বস তো আমরাই, নাহলে ভারত এত দ্রুত এগোচ্ছে কীভাবে? তাদের এই উন্নতি হজম হচ্ছে না।”

শনিবার (১০ আগস্ট) মধ্যপ্রদেশের রাইসেন জেলার উমারিয়া গ্রামে বিএইএমএলের ‘ব্রহ্মা’ রেল হাবের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য দেন রাজনাথ সিং। এ সময় তিনি বলেন, “এখন এমন চেষ্টা চলছে যাতে ভারতের তৈরি পণ্যের দাম বাড়িয়ে বিদেশি বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে দেওয়া যায়।”

তিনি বলেন, তাদের লক্ষ্য একটাই- অন্য দেশগুলো যেন ভারতীয় পণ্য কিনতে অনাগ্রহী হয়। কিন্তু আমি সবাইকে আশ্বস্ত করছি- ভারতের উন্নতির গতিকে থামাতে কোনো বৈশ্বিক শক্তিই পারবে না। ভারত সুপারপাওয়ার হবেই।

প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ভারতের উন্নয়ন আজ শুধু অর্থনৈতিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, বরং প্রতিরক্ষা ও প্রযুক্তি খাতেও দেশ নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে। এর বড় কারণ হলো- আত্মনির্ভর ভারতের অঙ্গীকার। তিনি ‘অপারেশন সিঁদুর’-এর উদাহরণ টেনে জানান, সেই অভিযানে ভারতীয় সেনারা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ও সরঞ্জাম ব্যবহার করেছে, যা সাফল্যের মূল চাবিকাঠি ছিল।

তার ভাষায়, “প্রতিরক্ষা খাতে বিদেশনির্ভরতা থেকে বেরিয়ে আসা এবং নিজের সক্ষমতা বৃদ্ধি করার অঙ্গীকারের কারণেই ভারত আজ এই অবস্থানে দাঁড়িয়ে।”

রাজনাথ সিং উল্লেখ করেন, আগে প্রায় সব ধরনের সামরিক সরঞ্জাম- বিমান, যুদ্ধাস্ত্র, গোলাবারুদ বিদেশ থেকে আমদানি করতে হতো। এতে শুধু বিপুল অর্থ ব্যয় হতো না, বরং কৌশলগত নিরাপত্তার ক্ষেত্রেও ঝুঁকি থাকত। “আজ পরিস্থিতি বদলে গেছে। আমরা এখন শুধু নিজেদের প্রয়োজন মেটাচ্ছি না, বরং বিমান থেকে শুরু করে অস্ত্র, এমনকি উন্নত সামরিক সরঞ্জামও বিদেশে রপ্তানি করছি। আমাদের প্রতিরক্ষা উৎপাদন ও রপ্তানি ইতিহাসে প্রথমবারের মতো রেকর্ড ছুঁয়েছে,” গর্বের সঙ্গে বলেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে রাজনাথ সিং ভারতের প্রতিরক্ষা বিপ্লবের চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন। তার মতে, নতুন ভারতের নতুন প্রতিরক্ষা খাত বিশ্বে ভারতের অবস্থান আরও শক্তিশালী করছে।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন, এখন সময় এসেছে বিশ্বের সামনে প্রমাণ করার যে, ভারত কোনো ক্ষেত্রেই পিছিয়ে নেই এবং আমাদের উন্নয়নের ধারা কেউ থামাতে পারবে না।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১০

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১১

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১২

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৩

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৪

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৬

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৭

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৮

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৯

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

২০
X