বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪, ১১:৩৮ এএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১২:১০ পিএম
অনলাইন সংস্করণ

ইসরাইলকে রক্ষায় যুদ্ধজাহাজ-বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েলে যে কোনো মুহূর্তে হামলা চালাতে পারে ইরান। আর এমন আশঙ্কায় ঘুম হারাম হয়ে গেছে ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র আমেরিকার। ইরানের হামলা প্রতিহত করতে যেকোনো কিছু করতে চায় তারা। এমনকি ইসরায়েলকে বাঁচাতে মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধজাহাজ এবং বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।

মধ্যপ্রাচ্যে নতুন করে আরও যুদ্ধজাহাজ এবং বিমান মোতায়েনের কথা নিশ্চিত করেছে পেন্টাগন। এ ছাড়া ইসরায়েলকে রক্ষায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বাহিনী মোতায়েনের কথাও জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। খবর বিবিসি

হামাসের রাজনৈতিক শাখার নেতা ইসমাঈল হানিয়া এবং হিজবুল্লাহর এক নেতা নিহতের ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। গত বুধবার ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তেহেরানে গিয়ে হামলার শিকার হয়ে নিহত হন ইসমাঈল হানিয়া।

ইসমাঈল হানিয়ার মৃত্যুর ঘটনায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ইসরায়েলের বিরুদ্ধে কঠোর শাস্তির হুঁশিয়ারি দেন। এ ছাড়া তিনি তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।

৬২ বছর বয়সী ইসমাঈল হানিয়া হামাসের একজন প্রভাবশালী নেতা ছিলেন। গাজা যুদ্ধ বন্ধে তিনি ইসরায়েলের সঙ্গে আলোচনায় নেতৃত্ব দিয়ে আলোচনায় ছিলেন। তার মৃত্যুর কয়েক ঘণ্টা পরই হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুরের নিহত হওয়ার খবর আসে।

পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েল বাহিনীকে সহযোগিতা করার জন্য যুক্তরাষ্ট্র নিরাপত্তা বাহিনী মোতায়নের পাশাপাশি একাধিক পদক্ষেপ নিয়েছে। এ ছাড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও মোতায়েন করা হয়েছে।

এদিকে ইসমাঈল হানিয়া নিহতের ঘটনায় হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার শুকুরের নিহতের ঘটনায় দায় স্বীকার করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X