কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ০৫:৩৬ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের সামনে মহাবিপদ, ফুরিয়ে আসছে মিসাইল

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও থাড মিসাইল সিস্টেম। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও থাড মিসাইল সিস্টেম। ছবি : সংগৃহীত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর প্রথম দিকে ক্ষয়ক্ষতির খবর অস্বীকার করে ইসরায়েল। তেল আবিব দাবি করে, তাদের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের বেশির ভাগ ক্ষেপণাস্ত্র আকাশেই গুঁড়িয়ে দিয়েছে। তবে ধীরে ধীরে বেরিয়ে আসতে থাকে আসল খবর। প্রকাশ পায় ইসরায়েলের মারাত্মক দুর্বলতা।

জানা যায়, ইরানের নজিরবিহীন হামলায় ভেঙে পড়েছে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। অত্যাধুনিক প্রযুক্তির ইরানি ক্ষেপণাস্ত্রের সামনে অনেকটা বেসামাল হয়ে পড়ে ইসরায়েলি বাহিনী। একের পর এক ইসরায়েলি টার্গেটে সফল আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। এর অন্যতম কারণ, ইসরায়েলের আকাশ রক্ষায় তাদের প্রতিরোধ মিসাইল ফুরিয়ে এসেছে।

এ ঘটনার পরম মিত্র ইসরায়েলকে বাঁচাতে এগিয়ে আসে যুক্তরাষ্ট্র। বিবিসি জানিয়েছে, ইসরায়েলে অত্যাধুনিক থাড মিসাইল প্রতিরোধী ব্যবস্থা বসানোর ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। এতে ইসরায়েলের আকাশ আগের চেয়ে আরও সুরক্ষিত হবে বলে বিশ্বাস মার্কিন কর্মকর্তাদের।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এক বিবৃতিতে জানায়, দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন টার্মিনাল হাই-অ্যাল্টিটুড এরিয়া ডিফেন্স (থাড) ব্যাটারি মোতায়েনের নির্দেশ দিয়েছেন। ইসরায়েলকে রক্ষায় এর ক্রুদেরও পাঠাবে যুক্তরাষ্ট্র।

গত পয়লা অক্টোবর চালানো ইরানি ওই হামলার কোনো জবাব এখনো দেয়নি ইসরায়েল। তবে যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে তেল আবিব। এতে ইরানের পাল্টা হামলার শঙ্কাও রয়েছে। আর তাই আগেভাগেই সব প্রস্তুতি শেষ করছে ইসরায়েল ও তার মিত্ররা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১০

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১১

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১২

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৩

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৪

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৬

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৭

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৮

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X