কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

উত্তেজনার মধ্যেই ইরানে ইহুদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর

ছবি : আলজাজিরা
ছবি : আলজাজিরা

ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যেই ইহুদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান। একটি হত্যা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর ইরানের আদালত ওই ব্যক্তির মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করে। আজ সোমবার ওই ইরানি ইহুদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে খালেজ টাইমস।

নরওয়েভিত্তিক ইরান হিউম্যান রাইটস গ্রুপের সূত্রে খালেজ টাইমস জানিয়েছে, মৃত্যুদণ্ডের সাজা পওয়া ওই ব্যক্তির নাম আরভিন ঘহরেমানি। তিনি ইরানের ইহুদি সংখ্যালঘু সম্প্রদায়ের একজন সদস্য।

খবরে বলা হয়েছে, ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর কেরমানশাহেরের রাস্তায় কয়েকজন ব্যক্তি লড়াইয়ে জড়িয়ে পড়েন। সেখানে একজন ব্যক্তি খুন হন। সেই ঘটনায় হত্যার দায়ে ইহুদি নাগরিক আরভিন ঘহরেমানি দোষী সাব্যস্ত হওয়ায় ইরানের আদালত তাকে ফাঁসির সাজা দেয়।

ইরান হিউম্যান রাইটসের পরিচালক মাহমুদ আমিরি-মোগাদ্দাম বলেছেন, এমন সময় একজন ইহুদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো যখন ইরান এবং ইসরায়েলের মধ্যে ব্যাপক উত্তেজনা চলছে। এমনকি ইতিহাসে প্রথমবারের মতো ইরান এবং ইসরায়েল পরষ্পরের ভূখণ্ডে সরাসরি হামলা চালিয়েছে।

তিনি বলেন, এই সময়ে একজন ইহুদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর ইরান এবং ইসরায়েলের মধ্যকার উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে।

মাহমুদ আমিরি-মোগাদ্দাম আরও বলেন, এই হত্যা মামলার বিচার ছিল যথেষ্ট ত্রুটিপূর্ণ। আরভিন একজন ইহুদি ছিলেন এবং ইসলামী প্রজাতন্ত্রের প্রাতিষ্ঠানিক ইহুদি বিরোধিতা নিঃসন্দেহে তার সাজা কার্যকর করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

শিয়া মুসলিম-অধ্যুষিত ইরানে একসময় বিশাল সংখ্যক ইহুদি সম্প্রদায়ের মানুষ বাস করত। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর বেশিরভাগ ইহুদি ইরান ছেড়ে চলে গেছে। তবে এখনো ইসরায়েলের বাইরে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইহুদির বসবাস ইরানেই।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফাইনাল নিয়ে ‘জ্যোতিষী’ শান্তর ভবিষ্যদ্বাণী

কুমিল্লায় হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শনে ড. মিজানুর রহমান আজহারি

বিসিবির ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব হলেন দেলোয়ার হোসেন

ঢাকা রেসিডেনসিয়াল কলেজে জুলাই স্মরণে প্রামাণ্যচিত্র ‘আলোর পথযাত্রী’ অনুষ্ঠিত

‘স্ত্রীকে মেরে’ পালাচ্ছিলেন বিদেশে, ধরা ইমিগ্রেশনে 

রাতের আঁধারে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগ

সহজ ম্যাচ ‘কঠিন’ করে জিতে সিরিজ নিজেদের করে নিল টাইগাররা

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, পাঁচ দিন পর মাদ্রাসাছাত্রের মৃত্যু

হরমুজ প্রণালিতে সব ধরনের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা

মাদক ব্যবসায়ীকে আটক, তোপের মুখে হাতকড়া খুলে দিল পুলিশ

১০

বিয়ে বাড়িতে অ্যালকোহল পান করে দুজনের মৃত্যু

১১

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাল নটর ডেম বিশ্ববিদ্যালয়

১২

সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে মিলল ২০ লাখ টাকার ঘড়ি ও শত শত কোট-টাই

১৩

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সংকলন প্রকাশ করবে ঢাবি প্রশাসন, লেখা আহ্বান

১৪

বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির আত্মহত্যা

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. সাদাত

১৬

বগুড়ায় যমুনা নদীর পানি বৃদ্ধি, পানির নিচে নিম্নাঞ্চলের ফসল

১৭

জনগণের রায়ের সঙ্গে আপস নয়: জামায়াত আমির

১৮

সরকার জনগণের বিশ্বাস ভঙ্গ করেছে : জালালুদ্দীন আহমদ

১৯

স্কুলছাত্রকে গাছে বেঁধে নির্যাতন, থানায় অভিযোগ করায় বাবার ওপর হামলা

২০
X