কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ০২:০৫ পিএম
অনলাইন সংস্করণ
তুরস্কে হোটেলে আগুন

নিহত বেড়ে ৭৬, মালিকসহ গ্রেপ্তার ৯

আগুনে পুড়ে যাওয়া হোটেল। ছবি : সংগৃহীত
আগুনে পুড়ে যাওয়া হোটেল। ছবি : সংগৃহীত

তুরস্কে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে নিহত বেড়ে ৭৬ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৫১ জন। এদিকে হোটেল মালিকসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বুধবার (২২ জানুয়ারি) ভোরে স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া এ বিষয়ে ব্রিফ করেছে। তিনি জানান, পশ্চিম তুরস্কের একটি স্কি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলের মালিকসহ ৯ জনকে আটক করা হয়েছে। অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৭৬ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন। আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরও জানান, ৪৫ জন নিহতের মৃতদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ফরেনসিক ইনস্টিটিউটে বাকি মৃতদেহ শনাক্ত করার জন্য ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।

বোলু প্রদেশের কার্তালকায়া রিসোর্টের ১২তলা গ্র্যান্ড কার্তাল হোটেলের রেস্তোরাঁয় রাত সাড়ে ৩টার দিকে আগুন লাগে। আগুন লাগার কারণ তদন্তাধীন।

বোলুর গভর্নর আব্দুল আজিজ আইদিন আনাদোলু এজেন্সিকে জানান, আতঙ্কে ভবন থেকে লাফিয়ে পড়ে দুজনের মৃত্যু হয়েছে। এনটিভি জানিয়েছে, কিছু লোক চাদর এবং কম্বল ব্যবহার করে রুম থেকে নেমে আসার চেষ্টা করেছেন। এ সময় হোটেলে ২৩৪ অতিথি অবস্থান করছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১০

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১১

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১২

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৩

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৪

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৫

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৭

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৮

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৯

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

২০
X