কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫, ০২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

উত্তর গাজায় ফিরছেন ফিলিস্তিনিরা, এরপর কী?

গাজায় ফিরে আসছেন শরণার্থীরা। ছবি : সংগৃহীত
গাজায় ফিরে আসছেন শরণার্থীরা। ছবি : সংগৃহীত

উত্তর গাজায় লাখো উদ্বাস্তু ফিরছেন। অথচ তাদের ঘরবাড়ি বলে কিছুই নেই। ইসরায়েলি আগ্রাসনে সব ধূলিসাৎ হয়ে গেছে। কিন্তু সেখানে ফিরেও স্বাধীনতার স্বাদ এখনই পাচ্ছেন না গাজাবাসী। বিশ্লেষকরা বলছেন, তাদের ইসরায়েলি বিধিনিষেধে দিন কাটাতে হতে পারে।

নেতানিয়াহুর দীর্ঘদিনের একজন সমালোচক ও সাবেক রাষ্ট্রদূত অ্যালন পিনকাস বলেন, তাদের তাৎক্ষণিক বুঝতে হবে এটা আর পুনর্গঠন করা যাবে না। এখন প্রয়োজন গোড়া থেকে পুনর্নির্মাণ করা। এখন সবচেয়ে বেশি প্রয়োজন পানযোগ্য পানি, খাবার ও ওষুধসামগ্রী সরবরাহ। বৃষ্টি ও শীতের মধ্যে সেখানে আশ্রয়ও খুব জরুরি। প্রার্থনা করি যেন যুদ্ধবিরতি চুক্তি বহাল থাকে এবং এটি দ্বিতীয় ধাপে গড়ায়। এখন সবাই নতুন সরকারের প্রতি অঙ্গীকার না করলে গাজার পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ আসবে না।

কাতারের জর্জটাউন ইউনিভার্সিটির উপসাগরীয় রাজনীতির অধ্যাপক লুসিয়ানো জাক্কারা বলেছেন, উত্তর গাজায় ফিলিস্তিনিদের প্রত্যাবর্তন যে কোনো একটি বড় বিজয়। আমাদের এটা মনে রাখতে হবে যে, এই লোকেরা এমন একটি স্থানে ফিরে এসেছে, যা বহু মাস ধরে অবরুদ্ধ ছিল, যেটি স্পষ্টতই ধ্বংস হয়ে গেছে এবং সেখানে কোনো সরবরাহ নেই।

তিনি আরও বলেন, ধ্বংসাবশেষ অপসারণ বা পুনর্নির্মাণ করা ছাড়া সেখানে তাদের তাঁবুতে বসবাস করতে হবে। এখন গাজায় যে কোনো স্থাপনা নির্মাণের জন্য দখলদার বাহিনী মানে ইসরায়েলের অনুমতি নিতে হবে।

গাজার জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ১৫ মাসব্যাপী ইসরায়েলি আগ্রাসনের পর, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র দুই দিনের মাথায় গাজার উত্তরাঞ্চলে ফিরে এসেছেন ৩ লাখেরও বেশি ফিলিস্তিনি। ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের কারণে উত্তর গাজার বাসিন্দাদের বড় একটি অংশ এতদিন উপত্যকার দক্ষিণ ও মধ্যাঞ্চলে আশ্রয় নিয়েছিলেন। অবশেষে ৪৭০ দিন পর তারা নিজেদের বাড়িঘরে ফিরে আসছেন।

এর আগে আলজাজিরার সংবাদদাতা জানিয়েছিলেন, উত্তর গাজায় ফিরতে বাধা দেওয়া হবে না ইসরায়েলের এমন ঘোষণার পর নেৎজারিম করিডোরের কাছে অপেক্ষারত হাজারো ফিলিস্তিনি আনন্দে ফেটে পড়ে। বাস্তুচ্যুতরা এই মুহূর্তটিকে ঐতিহাসিক বলে উল্লেখ করে। তাদের মতে, যুদ্ধবিরতি ঘোষণার মতোই এটিও তাদের জন্য একটি বিজয়ের দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় বিধ্বংসী পরিস্থিতির আশঙ্কা ট্রাম্পের, সহায়তায় প্রস্তুত যুক্তরাষ্ট্র

‘মসজিদের মাইকে ঘোষণা’ দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

ভেনেজুয়েলায় শতাব্দীর শক্তিশালী ভূমিকম্পের কারণ কী?

বিশ্বকাপের আনন্দ বাড়াতে ব্রাজিলে সরকারি ছুটি ঘোষণা

ফ্রান্সে গরম থেকে বাঁচতে পানিতে নেমে ৪০ জনের মৃত্যু

অনন্য হ্যাটট্রিক রেকর্ডের কাছে ভিনিসিয়ুস, গড়লেন অসাধারণ কীর্তি

ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা ব্রাজিল-আর্জেন্টিনার

পিপলস ইনস্যুরেন্সের ১০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন নেইমার

 ডলারে তেল বিক্রির সুযোগ পেতে পারে ইরান: মার্কিন অর্থমন্ত্রী

১০

চীনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট’ সম্মেলন অনুষ্ঠিত

১১

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

১২

সীমান্তে ‘লাইট বন্ধ করে’ ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

১৩

কোরিয়ানদের হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা

১৪

বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

১৫

যে কারণে বাতিল হয়েছে ভিনিসিয়ুসের সেই ‘গোল’

১৬

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

১৮

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

১৯

বিএনপি-চীনা কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

২০
X