কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৮ পিএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর হামলা

হামলায় বিধ্বস্ত একটি গাড়ি। ছবি : সংগৃহীত
হামলায় বিধ্বস্ত একটি গাড়ি। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষীদের গাড়ি বহর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ওই গাড়ি বহরে ইউনিফিল মিশনের বিদায়ী উপকমান্ডার ছিলেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) গভীর রাতে এই হামলার ঘটনায় শান্তিরক্ষী মিশনের কয়েক সদস্য আহত হয়েছেন। খবর বিবিসির।

এর আগে টানা দ্বিতীয় দিনের মতো বৈরুত বিমানবন্দরের পথরোধ করে বিক্ষুব্ধ লেবানিজরা। দেশটিতে ইরানি প্লেন নামতে পারবে, এমন সিদ্ধান্তের প্রতিবাদে লেবাননে এই বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। এরই একপর্যায়ে শুক্রবারের এই হামলার ঘটনা ঘটল।

ভিডিও ফুটেজে দেখা যায়, লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সমর্থকরা পতাকা নিয়ে জাতিগত স্লোগান দিচ্ছে। এ সময় তারা ইউনিফিলের সদস্যদের গাড়ি থেকে নামিয়ে তাদের পেটাতে থাকে। পরে ইউনিফিল এক বিবৃতিতে জানায়, দক্ষিণ লেবাননে এমন কঠিন সময়ে এ ঘটনায় তারা হতবাক হয়ে গেছে।

শান্তিরক্ষীদের ওপর এই হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। এ ছাড়া এ ধরনের হামলা যুদ্ধাপরাধের শামিল হতে পারে বলেও জানায় ইউনিফিল। বিবৃতিতে তাৎক্ষণিক তদন্তের মাধ্যমে অপরাধীদের বিচারের আওতায় আনতে লেবাননের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

এরপরই বিবৃতি দিয়েছে লেবাননের সেনাবাহিনী। এই হামলার কড়া জবাব দেওয়া হবে বলে জানায় তারা। লেবাননের প্রধানমন্ত্রীও জানিয়েছেন, অপরাধীদের গ্রেপ্তারে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। একটি ইরানি ফ্লাইটকে বৈরুতে নামতে না দেওয়াকে কেন্দ্র করেই পুরো ঘটনার সূত্রপাত হয়।

ইসরায়েলের অভিযোগ বেসামরিক ফ্লাইটের আড়ালে প্রতিরোধ যোদ্ধাদের কাছে অর্থপাচার করছে ইরান। ওই ঘটনার প্রতিক্রিয়ায় ইরানও দেশটিতে আটকেপড়া কয়েক ডজন লেবানিজের প্রত্যাবাসন ঠেকিয়ে দেয়। তেহরান বলছে, বৈরুতে ইরানি প্লেন নামতে না পারলে লেবাননের প্লেনও ইরানে অবতরণ করতে পারবে না।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টোস্টমাস্টার্স ডিস্ট্রিক্ট ৪১-এর মাধ্যমে বাংলাদেশ-নেপালের একসঙ্গে পথচলা শুরু

নরসিংদীতে ৫ দিনে ৭ জনের মরদেহ উদ্ধার

মাগুরায় স্কুলছাত্রীকে গলা কেটে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

ইয়ামালের প্রেমিকা কে এই গার্সিয়া, কীভাবে পরিচয়?

মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

হামাসের নতুন প্রধান নির্বাচিত হলেন খলিল আল-হাইয়া

টানা ৩০ দিন ভেজানো কিশমিশ খেলে শরীরে যে ৫ পরিবর্তন আসতে পারে

১০

ইরানের হামলায় আহত বহু মার্কিন সেনার তথ্য গোপন রেখেছে পেন্টাগন

১১

জিয়াউল আহসানের রূপগঞ্জের বাড়িতে দুদকের অভিযান

১২

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের সভা অনুষ্ঠিত

১৩

মায়ের কাছ থেকে যে ৮ বৈশিষ্ট্য পায় সন্তান

১৪

এনসিপির এক নেতা বহিষ্কার

১৫

রূপায়ণ সিটিতে বিশ্বকাপের রোমাঞ্চ, একসঙ্গে উচ্ছ্বাসে মাতলেন দেশি-বিদেশিরা

১৬

‘এসএসসিতে গণিতে কেউ ফেল করবে না’ লক্ষ্য নিয়ে শিক্ষকদের সমন্বিত উদ্যোগ

১৭

দিল্লির প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান

১৮

আইসিএবি’তে সাফা কুইজ, গণ বক্তৃতা ও প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

১৯

আভিজাত্যপূর্ণ খাবারের নতুন ঠিকানা ‘দ্য গ্র্যান্ডিয়র’ ও ‘প্লেফিনিটি’

২০
X